অর্থনীতি

২৪ ঘন্টাই খোলা চট্টগ্রাম ও বেনাপোল বন্দর

২৪ ঘন্টাই খোলা চট্টগ্রাম ও বেনাপোল বন্দর

আমদানি-রপ্তানির সুবিধায় ১লা আগস্ট থেকে চট্টগ্রাম সমুদ্রবন্দর ও বেনাপোল স্থলবন্দর ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের জানান, আমদানি ও রপ্তানিকারকরা যাতে দেশের বড় বন্দর দু’টির পূর্ণ সুবিধা নিতে পারে সেজন্য এই উদ্যোগ।

মন্ত্রী বলেন, শুধু বন্দরই খোলা থাকবে না; ২৪ ঘণ্টা ব্যাংক ও কাস্টমস অফিসও খোলা রাখা হবে। এনবিআর এবং ব্যাংক কর্তৃপক্ষ এরইমধ্যে তাদের প্রাথমিক কার্যক্রম শুরু করে দিয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতে অন্যান্য বন্দরেও এই সুবিধা চালু করা হবে।

বিষয়:বেনাপোল স্থল বন্দর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…