চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৪ ঘণ্টার ব্যবধানে সড়কে মৃত্যু আরেক পুলিশ কনস্টেবলের

সোহেল তালুকদার সোহেল তালুকদার
১:১৫ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আরেক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। নিহতের নাম আরমান রায়হান।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের ময়মনসিংহ সড়কের সড়ক ভবন এলাকায় সরকারি সা’দত কলেজের একটি বাসের ধাক্কায় তিনি নিহত হন।

আরমান রায়হান নরসিংদী জেলার মনোহরদী উপজেলার নারান্দি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী এমদাদুল হক অপু বলেন, ‘সকালে ওই স্থানে দুর্ঘটনার পর বিকট শব্দ হয়। পিছনের দিকে তাকিয়ে দেখি একজন রক্তাক্ত অবস্থায় রাস্তায় পরে রয়েছে। পাশেই পড়েছিল তার মোটরসাইকেল। কয়েকজন মিলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।’

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বলেন, সকালে কর্মস্থলে যাওয়ার সময় সরকারি সা’দত কলেজের একটি বাসের সাথে ধাক্কা লাগে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনা সরকারি সা’দত কলেজের বাস ও চালককে আটক করা হয়েছে।

গতকাল মঙ্গলবার এলেঙ্গা থেকে ছেড়ে আসা একটি ট্রাক চাপায় নিহত হন পুলিশ কনস্টেবল মো. সাইদুল ইসলাম (৪২)।

Reneta

তিনি টাঙ্গাইল ট্রাফিক পুলিশে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার কোতয়ালী উপজেলার চরশির্তা গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে।

রাবনা বাইপাস এলাকায় দায়িত্ব পালনরত অবস্থায় এলেঙ্গা থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইল-সড়ক দুর্ঘটনাপুলিশ কনস্টেবলবাস চাপা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের তিন নারীর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে খাল থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

জুলাই ২১, ২০২৬

মাস্তুল: প্রান্তিক বাস্তবতার অবমুক্তি এবং টাইম-ইমেজের নিরীক্ষা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT