ক্রিকেট

২৪৪ করলেই ফাইনালে বাংলাদেশ

যুব এশিয়া কাপ সেমিফাইনাল

বাংলাদেশ ক্রিকেট দল অনুশীলনে ব্যস্ত, মাঠে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে, ২৪৪ করলেই ফাইনালে বাংলাদেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দ্বিতীয় সেমিতে ভারতের বিপক্ষে জয়ের জন্য ২৪৪ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার শারজায় টসে জিতে আগে ব্যাট করতে নামে ভারত। ৭ উইকেটে ২৪৩ রান তুলেছে দলটি।

শাইক রশিদ ১০৮ বলে ৩ চার ও এক ছক্কায় অপরাজিত ৯০, শেষদিকে ভিকি অস্তওয়ালের ১৮ বলে তিন বাউন্ডারিতে অপরাজিত ২৮, রাজবর্ধন হাঙ্গারেকারের ৭ বলে ১৮ রানের ইনিংস খেলেন।

বাংলাদেশ অধিনায়ক রাকিবুল হাসান বল হাতে ছিলেন উজ্জ্বল, ১০ ওভারে এক মেডেনে ৪১ রানে নেন ৩ উইকেট। তানজীব হাসান সাকিব, নাঈমুর রহমান, মেহরাব হোসেন ও আরিফুল ইসলাম একটি করে উইকেট পান।

বিষয়:বাংলাদেশ ভারত যুব এশিয়া কাপ-২০২১ রাকিবুল সেমিফাইনাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…