চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৩ হাজার প্রান্তিক পরিবারকে এমজেএফের সহায়তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ৩৮টি জেলার প্রায় ২৩ হাজার প্রান্তিক পরিবারকে নগদ সহায়তা দিতে শুরু করেছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।

যুক্তরাজ্য সরকারের কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট অফিসের সহায়তায় (এফসিডিও) এক্সক্লুডেট পিপলস রাইটস ইন বাংলাদেশ (ইপিআর) কর্মসূচির আওতায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

১৭ সেপ্টেম্বর থেকে শুরু করে এই কর্মসূচির প্রথম ধাপে ৩৮টি জেলার ২৩ হাজার প্রান্তিক পরিবারকে ৫৭.৫ মিলিয়ন টাকা দিয়েছে এমজেএফ।

যে পরিবারগুলো করোনাকালে সামাজিক নিরাপত্তা বলয় কর্মসূচির বাইরে রয়েছে, তাদেরই অগ্রাধিকারের ভিত্তিতে এই নগদ সহায়তা প্রদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই তালিকা তৈরিতে স্থানীয় প্রশাসন, কমিউনিটি নেতা এবং এমজেএফের ৫৪টি সহযোগী সংস্থার তরুণ স্বেচ্ছাসেবীদের সহায়তা নেওয়া হয়েছে।

মূলত সমতল ও পাহাড়ের বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী, চা শ্রমিক, জেলে, সহিংসতার শিকার বিধবা ও প্রতিবন্ধীরা প্রথম ধাপে এই সাহায্য পাচ্ছেন।

ঢাকা ও অন্যান্য বড় শহরে দলিত জনগোষ্ঠী, যৌনকর্মী এবং এলজিবিটি জনগোষ্ঠীকেও এই সামাজিক নিরাপত্তামূলক সহায়তার আওতায় আনা হবে। কেননা, তাদের অনেকেই এই করোনাকালে কোনো সহযোগিতা পাননি।

অর্থের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে প্রতিটি কমিউনিটিতে অর্থ বিতরণ এবং অভিযোগ জানানোর জন্য আলাদা কমিটি গঠন করে দেওয়া হয়েছে।

এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম যুক্তরাজ্য সরকারের এই সহায়তা প্রদান উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘তাদের এই সহায়তা কার্যক্রম প্রশংসনীয়। কারণ, এর মাধ্যমে ২৩ হাজার প্রান্তিক মানুষ সহায়তা পাচ্ছেন, যারা করোনাকালে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আগামী তিন মাস সুন্দরভাবে চলার জন্য এই অর্থ সহায়তা তাদের জন্য খুব জরুরি ছিল।’

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মার্কিন নির্বাচন: অনুপস্থিত ভোটারদের ভোট ২৭ সেপ্টেম্বর থেকে

পরবর্তী

মুনতাসীর মামুন: আমাদের আদর্শ ও চিরপ্রণম্য ব্যক্তি

পরবর্তী
করোনাভাইরাস

মুনতাসীর মামুন: আমাদের আদর্শ ও চিরপ্রণম্য ব্যক্তি

ক্রেডিট কার্ডের সুদ ২০ শতাংশের বেশি নয়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT