বিনোদন

২৩ সেপ্টেম্বর থেকে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স

ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সের জন্য ফিল্ম রোলের ছবি, ২৩ সেপ্টেম্বর থেকে শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সের জন্য ফিল্ম রোলের ছবি, ২৩ সেপ্টেম্বর থেকে শুরু।. Channel i News – চ্যানেল আই নিউজ

বরাবরের মতো এবছরও ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স এর আয়োজন করছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি।

আগামী ২৩ সেপ্টেম্বর থেকে কোর্সটির কার্যক্রম শুরু হবে। মাসব্যাপী এই কোর্সে চলচ্চিত্রপাঠ এবং অধ্যয়ন-সংশ্লিষ্ট সকল বিষয়ে পাঠদান করা হবে। চলচ্চিত্র নির্মাণের সকল বিষয়ে ধারণা প্রদান করা হবে। এই কোর্সে অংশগ্রহণ করার ক্ষেত্রে চলচ্চিত্র অনুরাগী তরুণদের অগ্রাধিকার দেয়া হবে।

জানা গেছে, এই কোর্সে চলচ্চিত্রের ইতিহাস, চলচ্চিত্রতত্ত্ব, চলচ্চিত্রের ভাষা, চলচ্চিত্রের নন্দনতত্ত্ব, চলচ্চিত্রের সাথে অন্যান্য শিল্পমাধ্যমের সম্পর্ক, আলোকচিত্র, চিত্রনাট্য, শিল্পনির্দেশনা, চলচ্চিত্রে শব্দ ও সংগীত, চিত্রগ্রহণ, চলচ্চিত্র সম্পাদনা, অভিনয়, চলচ্চিত্র পরিচালনা, প্রামাণ্যচলচ্চিত্র, জনপ্রিয় চলচ্চিত্র, চলচ্চিত্রের মনোবিশ্লেষণ, চলচ্চিত্র সমালোচনাসহ অন্যান্য বিষয়ের পাঠদান করা হবে।

কোর্সে পাঠদান করবেন অগ্রজ চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক তানভীর মোকাম্মেল, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, শিল্পসমালোচক মইনুদ্দীন খালেদ, শিল্পসমালোচক ও লেখক মাহমুদুল হোসেন, চলচ্চিত্র শব্দ প্রকৌশলী রতন পাল, চলচ্চিত্র নির্মাতা আকরাম খান, চলচ্চিত্র গবেষক ও অধ্যাপক ফাহমিদুল হক, চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা এবং চলচ্চিত্র নির্মাতা রাজীবুল হোসেন প্রমুখ।

ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সটির পরিকল্পক এবং পরিচালক চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন জানান, ‌’কোর্সের মেয়াদ ১ মাস। সপ্তাহে দুই দিন। শুক্র ও শনিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্লাস হবে। কোর্সে নিবন্ধনের শেষ তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৭।

নিবন্ধনের জন্য যোগাযোগ করতে হবে: প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টার মধ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের ৭ম তলায় (লিফটের ৬) ৭০১ নম্বর কক্ষে নিবন্ধন করা যাবে। ফোন: ০১৭১৮ ৯৫৬৫৭৭, ০১৮৪৯ ৮৬৭৯৯০।’

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…