চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২২ নভেম্বর বাংলাদেশে আসছে বনি-কৌশানীর ‘জানবাজ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

টালিউডের এ সময়ের জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত ও কৌশনি মুখার্জি অভিনীত নতুন ছবি ‘জানবাজ’ মুক্তি পেতে বাংলাদেশের প্রেক্ষাগৃহে। গেল ২৫ অক্টোবরে কলকাতায় মুক্তির পর এবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসতে চলেছে ছবিটি।

সাফটা চুক্তির ভিত্তিতে ছবিটির বাংলাদেশি আমদানিকারক প্রতিষ্ঠান হার্টবিট। অনুপ সেনগুপ্ত পরিচালিত এই ছবিটি বাংলাদেশে মুক্তি পাবে আসছে শুক্রবার।

প্রতিষ্ঠানটির কর্ণধার তাপসী ফারুক বলেন, সাফটা চুক্তির আওতায় শুক্রবার (২২ নভেম্বর) বাংলাদেশে অর্ধশতাধিক সিনেমা হলে মুক্তি পাবে ‘জানবাজ’। সোমবার (১১ নভেম্বর) ছবিটি বাংলাদেশে মুক্তি জন্য সেন্সর ছাড়পত্রও লাভ করেছে। তাই আগামী শুক্রবার মুক্তিতে কোনো বাঁধা নেই।

কলকাতার ‘জানবাজ’ এদেশে মুক্তির বিনিময়ে সেখানে চলবে ‘মনে রেখো’। গেল বছর ঈদে মুক্তিপ্রাপ্ত মাহিয়া মাহি অভিনীত এবং ওয়াজেদ আলী সুমন পরিচালিত এ ছবিটি তৈরিতে লগ্নি করে হার্টবিট প্রোডাকশন হাউজ। মজার ব্যাপার হচ্ছে, বিনিময়ের মাধ্যমে আনা নেওয়া দুটির ছবির নায়ক হলে বনি সেনগুপ্ত।

‘                                                                                      মনে রেখো’র গানের দৃশ্যে মাহি-বনি

তবে আরও চমকপ্রদ খবর হচ্ছে, ইকো এন্টারটেনমেন্টের প্রযোজনায় ‘জানবাজ’-এর মাধ্যমে প্রথমবার নায়ক বনি তার বাবা অনুপ সেনগুপ্তের নির্দেশনায় প্রথমবার কাজ করলেন। আরও থাকছেন টোটা রায়চৌধুরী, শংকর চক্রবর্তী, সুদীপ প্রমুখ।

তাপসী ফারুক বলেন, কলকাতার বেশিরভাগ মূলধারার ছবির নকলের কথা শোনা গেলেও ‘জানবাজ’ একেবারে মৌলিক গল্পের ছবি। একটি কয়লার খনিকে কেন্দ্র করেই ছবির গল্প। দীপাবলি উপলক্ষ্যে মুক্তি পায় ছবিটি। মুক্তির একমাস হলেও পশ্চিমবঙ্গের বিভিন্ন সিনেমা হলে ‘জানবাজ’ এখনও চলছে।

Reneta

তাপসী বলেন: খবর নিয়েছি, প্রায় চার সপ্তাহ ছবিটি সেখানকার বিভিন্ন হলে দর্শক আগ্রহ নিয়ে দেখেছে। আমি নিজেও ছবিটি দেখে মুগ্ধ হয়েছি। কলকাতার বর্তমান সিনেমার বাজার অনুযায়ী ‘জানবাজ’ ভালো ব্যবসা করেছে। আশা করছি, বাংলাদেশের দর্শকরাও জানবাজ দেখে বলতে পারবেন, পয়সা উসুলের সিনেমা দেখলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৌশনিজানবাজবনিমাহিলিড বিনোদনহার্টবিট প্রডাকশনহার্টবিট প্রোডাকশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উৎসব ও সিওটিআরআই-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ১৫, ২০২৬

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এক বছরে বিবিসির টিভি লাইসেন্স বাতিল করেছে যুক্তরাজ্যের ৫ লাখের বেশি পরিবার

জুলাই ১৫, ২০২৬

আসছে ‘আওয়ারাপান ২’ ও ‘টক্সিক’: হল বাঁচাতে হিন্দি সিনেমাতেই ভরসা?

জুলাই ১৫, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন (সংগৃহীত)।

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে ৫টি উদ্যোগ গ্রহণ করেছে সরকার: মাহদী আমিন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT