চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাড়ে আট বছর পর শেষ হলো ২১ আগস্ট হামলা মামলায় সাক্ষ্যগ্রহণ

পরাগ আজিমপরাগ আজিম
৫:৫৪ অপরাহ্ণ ৩০, মে ২০১৭
আদালত
A A

ঘটনার প্রায় ১৩ বছর পর আর সাক্ষী শুরুর সাড়ে আট বছর পর ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী ১২ জুন আসামিদের আত্মপক্ষ সমর্থন কার্যক্রম শুরু হবে। সাক্ষ্যের মাধ্যমে মামলা প্রমাণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হওয়ার মামলার বিচার শুরু হয়েছিলো ২০০৮এ, ওয়ান ইলেভেনের সরকারের সময়। এরপর ৬১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর ২০০৯ সালে রাষ্ট্রপক্ষের আবেদনে আদালতের নির্দেশে মামলার অধিকতর তদন্ত হয়। সিআইডির ওই তদন্তে নতুন করে অভিযুক্ত হন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, ওই সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, পুলিশের সাবেক তিন আইজি, গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ও এনএসআইয়ের সাবেক প্রধানসহ ৩০ জন। চার্জশিটের পর ২০১২ সালের ২৮ মার্চ আবারো শুরু হয় সাক্ষ্যগ্রহণ, যা শেষ হলো মঙ্গলবার।

আসামিপক্ষকে সব ধরনের আইনি সুযোগ দেয়ায় সাক্ষ্য শেষ হতে বিলম্ব হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

মামলার সর্বশেষ সাক্ষী ছিলেন তদন্ত কর্মকর্তা ও সিআইডির এডিশনাল ডিআইজি আব্দুল কাহার আকন্দ। সাক্ষ্যের শেষ দিন তাকে জেরা করেন আসামি আব্দুস সালাম পিন্টুর আইনজীবীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২১ আগস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৩ শিশুর মৃত্যু

জুন ২৩, ২০২৬
ছবি: মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির সভাপতি সাংবাদিক হামিদুল হক মানিক।

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির সভাপতি হয়েছেন মানিক

জুন ২৩, ২০২৬

মাস্টারমাইন্ড স্কালোনি, জাদুকর মেসিতে অপ্রতিরোধ্য আর্জেন্টিনা

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পেনশন কার্যক্রম দ্রুত সম্পাদনে চালু হচ্ছে ওপিটিএমএস

জুন ২৩, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

গুজবে বিরক্ত ববি বললেন, ‘প্রমাণ করতে পারলে যা চাইবে তাই দেব’

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT