চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২১ আগস্টের ন্যাক্কারজনক ঘটনাকে বিএনপি ঘৃণা করে: দুদু

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
১০:২৫ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৭
রাজনীতি
A A

২১ আগস্টের ঘটনাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে সেই ঘটনাকে বিএনপি ঘৃণা করে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

রোববার এক প্রশ্নের জবাবে চ্যানেল আই অনলাইনকে দুদু বলেন, ২১ আগস্টের ঘটনা বিচারাধীন। এটি নিয়ে কথা বলা উচিত না। তবে এই ঘটনাকে আমরা ঘৃণা করি, বিএনপি ঘৃণা করে। এ ধরনের ঘটনা এদেশে আর দ্বিতীয়বার সংঘটিত হোক তা আমরা চাই না।

তিনি বলেন, গণতান্ত্রিক নিয়ম হলো বিভিন্ন রাজনৈতিক দল সভা করবে, সমাবেশ করবে। অপর পক্ষ তা বন্ধ করার চেষ্টা করবে, এমনটা হতে পারে না। এ ধরনের ঘটনাকে বিএনপি ঘৃণা করে। আমরা সব সময় একুশে আগস্টের ঘটনার বিরোধিতা করি।

ন্যাক্কারজনক এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে বের করে আনা প্রয়োজন বলে মন্তব্য করে দুদু বলেন, কিন্তু আওয়ামী লীগ তা করছে না। তারা এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। তারা বিএনপির দিকে অভিযোগ তুলে দিয়েছে। এর জন্য বিএনপির সিনিয়র নেতা তারেক রহমানকে দোষারোপ করাটা খুবই দুঃখজনক বলেও মন্তব্য করেন দুদু।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২১ আগস্টের ঘটনার বিচার শুরু করে, যাতে মূলত বিএনপির দিকেই অভিযোগের তীর তোলা হয়। কিন্তু এ ধরনের ঘটনার রাজনৈতিকভাবে ব্যবহার করা ভুল।

২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় বহু হতাহতের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকেও আসামি করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২১ আগস্ট গ্রেনেড হামলাআওয়ামী লীগবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডা-যুক্তরাষ্ট্রে ফের তীব্র তাপপ্রবাহ, সতর্কতা জারি

জুলাই ১৫, ২০২৬

এপস্টিন বিতর্কে বিল গেটস ফাউন্ডেশনে ওয়ারেন বাফেটের অনুদান বন্ধ

জুলাই ১৫, ২০২৬

সবুজ স্কুল গড়তে দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ১৫, ২০২৬

১৬ জুলাই থেকে আবারো টানা বৃষ্টির পূর্বাভাস

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT