চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২১০০ সালে দেশ কিভাবে এগিয়ে যাবে সেই পরিকল্পনাও করেছি: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৬ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: ২১০০ সালে দেশ কিভাবে এগিয়ে যাবে সেই পরিকল্পনাও প্রণয়ন করা হয়েছে। এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে সেটাই আমরা চাই। সেক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করছি।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় দেয়া বক্তব্যে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন: বাংলাদেশ যেহেতু একটা ব-দ্বীপ, কাজেই ‘ডেল্টা দুই হাজার একশ’ কর্মসূচি আমরা প্রণয়ন করে রেখেছি। বাংলাদেশ আর যেন পিছিয়ে না যায়। প্রতিটি ক্ষেত্রে আমাদের যে অগ্রযাত্রা সে অগ্রযাত্রার ধারাবাহিকতা এগিয়ে নিয়ে বাংলাদেশকে যেন আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি সেটাই আমরা চাই।

এই চাওয়া এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এসময় মুক্তিযুদ্ধে হোটেল ইন্টারকন্টিনেন্টালের অবদান ও স্মৃতির কথা উল্লেখ করেন। ইন্টারকন্টিনেন্টাল ফিরে আসায় কোম্পানিকে ধন্যবাদ জানান।

এ ধরনের হোটেলের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন: বাংলাদেশ উন্নয়নের শুধু রোল মডেলই নয়; বিদেশি বিনিয়োগও বাড়ছে। বিদেশিদের আনাগোনা বাড়ছে। ফলে আমাদের উন্নতমানের হোটেল প্রয়োজন।

Reneta

যারা স্বাধীনতা চায়নি তারা কখনোই উন্নত দেশ চায় না মন্তব্য করে তিনি বলেন: ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে উন্নয়নের যাত্রা শুরু হয়। মাঝে যদিও সাতটা বছর হারিয়ে গিয়েছিল। ২০০৯ সালে আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর গত নয় বছরে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে। উন্নয়নের ছোঁয়া আজ গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে।

‘আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করছি। ২০২১ সালে যখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবো, বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ। একইসঙ্গে ২০৪১ সালে আমরা দেশকে দক্ষিণ এশিয়ায় উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনালিড নিউজহোটেল ইন্টারকন্টিনেন্টাল
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT