চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২১০০ টাকায় বিক্রি হচ্ছে ‘আরআরআর’ এর টিকেট!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৩ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২২
বিনোদন
A A

প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুক্রবার (২৫ মার্চ) মুক্তি পেয়েছে এস এস রাজামৌলি পরিচালিত দর্শক কাঙ্খিত ছবি ‘আরআরআর’। ঘোষণার শুরু থেকেই দর্শক-সমালোচকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এই ছবিটি।

বাড়তি আগ্রহের কারণেই ভারতের দিল্লির বেশ কিছু জায়গায় এই ছবির টিকেট বিক্রি হচ্ছে চড়া মূল্যে! ভারতীয় বেশকিছু সংবাদ সংস্থা বলছে, কোথাও কোথাও ‘আরআরআর’ এর টিকেট ২১০০ টাকাতেও বিক্রি হচ্ছে!

টিকেটের এমন অস্বাভাবিক দামের জন্য এই ছবির বিশাল বাজেটকে অনায়াসেই দায়ী করা যায় বলে মনে করছেন ট্রেড অ্যানালিস্টরা!

ইতোমধ্যেই সিনেমা বিশ্লেষক তরণ আদর্শ এক কথায় এই সিনেমাটিকে ‘অসাধারণ’ বলে নিজের মাইক্রোব্লগিং সাইট টুইটারে মন্তব্য করেছেন। শুধু তাই নয় ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বকালের সেরা সিনেমা হিসেবে দাবি করেছেন ‘ট্রিপল আর’কে। যা কিনা ব্লকবাস্টার হিট ‘বাহুবলী’র ও জনপ্রিয়তা ও বক্স অফিস আয়কে ছাড়িয়ে যেতে পারে।

শুরুতে ২০২০ সালের জুলাইয়ে ‘ট্রিপল আর’ সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারণ করেছিলেন প্রযোজক-নির্মাতা। এরপর তা পিছিয়ে গত বছর জানুয়ারি করা হয়েছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে শুটিং বন্ধ থাকায় আবারও তারিখ পরিবর্তন করতে হয় নির্মাতাদের। পরবর্তী সময়ে ১৩ অক্টোবর মুক্তির তারিখ নির্ধারণ করেন তারা। কিন্তু সেটিও পরিবর্তন করে চলতি বছরের ৭ জানুয়ারি করা হয়েছিল। সেটিও স্থগিত হয়ে অবশেষে ২৫ মার্চ তেলেগু ও তামিলের পাশাপাশি মালায়ালাম, হিন্দি, কন্নড়সহ বেশ কয়েকটি ভাষায় সিনেমাটি মুক্তি পেয়েছে।

‘আরআরআর’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণ ও জুনিয়র এনটিআর। তাদের সঙ্গে থাকছেন অজয় দেবগণ, আলিয়া ভাটসহ আরও অনেক তারকা।

Reneta

দুই তেলেগু মু্ক্তিযোদ্ধা কমারাস ভীম ও আলুরি সীতারামের জীবনকাহিনী তুলে ধরা হয়েছে ‘আরআরআর’ সিনেমাটিতে। এখন দেখার বিষয় বক্স অফিসে দাপট দেখাতে কতটা সক্ষম হয় আলোচিত এই ছবি!

এদিকে মুক্তির আগেই নাকি ‘আরআরআর’ ৮০০ কোটি রুপি আয় করেছে। এর মধ্যে সিনেমার স্বত্ব বিক্রিসহ গানের আয়ও রয়েছে। সিনেমাটির মোট বাজেট ৪০০ কোটি রুপি বলে শোনা যায়। উত্তর ভারতীয় স্বত্ব থেকে এটি পেয়েছে ১৩৫ কোটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজয় দেবগনআরআরআরআলিয়া ভাটএস এস রাজামৌলিএসএস রাজামৌলিজুনিয়র এনটিআরটিকেটদক্ষিণ ভারতীয় সুপারস্টারভারতীয় সিনেমাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ

জুলাই ১৮, ২০২৬

পর্তুগালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন

জুলাই ১৮, ২০২৬

বিয়ে করে বিপাকে আমির, এবার লরেন্স গ্যাংয়ের হুমকি!

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন হামলায় ইরানের ২০ গ্রামে বিশুদ্ধ পানির সরবরাহ বন্ধ, সংকটে ১০ হাজার মানুষ

জুলাই ১৮, ২০২৬

নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তার মৃত্যু

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT