চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০ লাখে সাকিবের ব্যাট কিনলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১২ পূর্বাহ্ণ ২৩, এপ্রিল ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

সন্তানসম্ভবা স্ত্রী’র পাশে থাকতে সাকিব আল হাসান আছেন যুক্তরাষ্ট্রে। কী অদ্ভুত কাকতাল- এ ক্রিকেটারের নিলামে তোলা ব্যাট কিনে নিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশিই। অনলাইন বিডে সর্বোচ্চ ২০ লাখ টাকা দাম হাঁকানো ব্যক্তির নাম রাজ। 

ব্যাট বিক্রির অর্থ যোগ হবে সাকিবের ফাউন্ডেশনে। সেখান থেকে সহায়তা করা হবে দেশের অসহায় মানুষদের। করোনাভাইরাসের কারণে বিপদে পড়া মানুষদের সাহায্য করতে সাকিব নিজের নামেই গড়ে তুলেছেন ‘সাকিব আল হাসান’ ফাউন্ডেশন।

তহবিল বাড়ানোর লক্ষ্যে বুধবার নিজের প্রিয় ব্যাটটি নিলামে তোলেন সাকিব। অনলাইন প্ল্যাটফর্মে  বুধবার রাত ১১টা পর্যন্ত নিলাম হওয়ার কথা থাকলেও পরে অনেকের আগ্রহ দেখে সময় বাড়িয়ে দেয়া হয় ১৫ মিনিট। ভিত্তি মূল্য ৫ লাখ টাকা ধরা হলেও দর কষাকষি শেষে ব্যাটটি নিলামে বিক্রি হয়েছে ২০ লাখ টাকায়।

এই ব্যাটটি দিয়েই ইংল্যান্ড বিশ্বকাপে খেলেছেন সাকিব। পুরো টুর্নামেন্টে এসেছে ৬০৬ রান। এমন একটি ব্যাট সংগ্রহে নিতে পেরে খুশি রাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন তিনি। সাকিবও ধন্যবাদ জানিয়েছেন তাকে।

ট্যাগ: করোনাভাইরাসনিলামফাউন্ডেশনলিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ড. সা’দত হুসাইন মারা গেছেন

পরবর্তী

বাতিলের পথে ডাচ লিগ

পরবর্তী

বাতিলের পথে ডাচ লিগ

যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা

সর্বশেষ

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমালয়ের বন্যার ঝুঁকি কমায় চীনের আবার উদ্ধার অভিযান শুরু

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলতে কূটনৈতিক তৎপরতা, শর্তের তালিকা করছে ইরান

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT