অন্যান্য

২০ নভেম্বর প্রাথমিক সমাপনী পরীক্ষা

২০ নভেম্বর প্রাথমিক সমাপনী পরীক্ষা

আগামী ২০ নভেম্বর শুরু হবে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। এ পরীক্ষা চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। সবগুলো পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে চলবে দুপুর দেড়টা পর্যন্ত।

রোববার প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ২৭ নভেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে। ৮টি শিক্ষা বোর্ডে আলাদা প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে পরীক্ষা। এবার ৩৪ লাখ ৪৫ হাজার পরীক্ষার্থী অংশ নেবে।

মন্ত্রী বলেন, সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৭ ডিসেম্বর।

কবে নাগাদ পিইসি পরীক্ষা তুলে নেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে মোস্তাফিজুর রহমান বলেন, মন্ত্রিসভা যতোদিন পর্যন্ত সিদ্ধান্ত না দেবে সে পর্যন্ত পরীক্ষা পদ্ধতি আগের মতোই চলতে থাকবে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…