প্রায় ২০টি দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। গুলশানে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে বুধবার বিকেল ৩টার দিকে বৈঠক শুরু হয়ে চলে প্রায় ২ ঘন্টা।
মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কূটনীতিকদের ব্রিফ করেন।
ব্রিফিং শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিশ্ববাসী বাংলাদেশে জাতীয় ঐক্য দেখতে চায়। কিন্তু সরকার জাতীয় ঐক্যে ভয় পায়।
বিএনপির বেশ কয়েকজন স্থায়ী কমিটি সদস্য সে সময় উপস্থিত ছিলেন।







