চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন তুরস্কের প্রেসিডেন্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৫ পূর্বাহ্ণ ১৭, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A

প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধি করতে আয়োজিত এক গণভোটে হাড্ডাহাড্ডি লড়াই করে জেতার দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। নির্বাচনের এই ফল তাকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় রাখবে।

৯৯.৪৫ শতাংশ ভোট গণনার পর নির্বাচন কমিশন প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধির পক্ষে ‘হ্যাঁ’ সিদ্ধান্তকে জয়ী ঘোষণা করেছে। নির্বাচনে হ্যাঁ সূচক ভোট পড়েছে প্রায় ৫১.৩৭ শতাংশ এবং ‘না’ সূচক ভোট পড়েছে ৪৮.৬৩ শতাংশ।

এর আগে আনুষ্ঠানিকভাবে ভোট গণনা শেষ হওয়ার আগেই প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে বিজয়ী ঘোষণা করে তাকে নতুন করে ক্ষমতা গ্রহণের কথা জানান দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।

ক্ষমতায় বহাল রাষ্ট্রপতি থেকে সংসদীয় ব্যবস্থায় প্রবর্তনের এই উদ্যোগ দেশকে আরও উন্নতির দিকে নিয়ে যাবে বলে মনে করছেন এরদোগানের সমর্থকেরা। কিন্তু প্রধান দুই বিরোধী দল এই ফলাফলকে প্রত্যাখ্যান করে চ্যালেঞ্জ করেছেন। সিলবিহীন ব্যালট পেপারকে গ্রহণের সমালোচনা করে দেশটির দি রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) চ্যালেঞ্জ করে ৬০ শতাংশ ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে।

নির্বাচন চলাকালে দিয়ারবাকির অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্বের একটি নির্বাচন কেন্দ্রে সংঘর্ষের সময় গুলিতে তিন জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নির্বাচনের এই ফলকে ঐতিহাসিক মুহূর্ত উল্লেখ করে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এরদোগান বলেছেন: ‘তুরস্কের জনগণের এ সিদ্ধান্ত আমাদের দেশের একটি ঐতিহাসিক মুহূর্ত। এটি কোনো সাধারণ সিদ্ধান্ত নয়, এটি কোনো সাধারণ দিন নয়।এটি তুরস্কের ভবিষ্যতকে পরিবর্তন ও উন্নত করতে সহায়তা করবে। এই পরিবর্তন খুব সহজেই আসবে। নতুন কিছুর জন্য যে পরিবর্তন আমাদের খুব প্রয়োজন। যে পরিবর্তন নিয়ে অনেকে হয়তো আগে চিন্তাই করেনি সে পরিবর্তন আমরা করবো।’

দেশের এক লাখ ৬৭ হাজার ভোটকেন্দ্রে মোট ভোটার ছিলেন প্রায় পাঁচ কোটি ৫০ লাখ। এর মধ্যে প্রায় ৮৫ শতাংশ মানুষ ভোট দিয়েছেন বলে জানা গেছে। এর মাধ্যমে এরদোগানের ভীষণভাবে রক্ষণশীল জাতীয়তাবাদের পরিচয় পাওয়া গেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণে বেরিয়ে এসেছে।

ট্যাগ: এরদোগানতুরস্কতুরস্কে গণভোট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রতিপক্ষ হিসেবে নর্থ কোরিয়া কতোটা শক্তিশালী?

পরবর্তী

ঢাকার ছবির যৌথ প্রযোজক হচ্ছেন দেব

পরবর্তী
দেব

ঢাকার ছবির যৌথ প্রযোজক হচ্ছেন দেব

‘ভয়ংকর সুন্দর’ ছবিতে ভাবনা

ঈদের পরই ‘ভয়ংকর সুন্দর’

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগস্ট ২৫, ২০২৬

সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

আগস্ট ২৫, ২০২৬

ইরানকে একঘরে করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল: ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT