আন্তর্জাতিক

২০২২ সালেও করোনা সংক্রমণ থাকতে পারে

ডব্লিউএইচও’র হুঁশিয়ারি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা পরিবহন বিমান বিমানবন্দরে অপেক্ষমাণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা পরিবহন বিমান বিমানবন্দরে অপেক্ষমাণ, টিকা বিতরণের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বের দরিদ্র দেশগুলো প্রয়োজনীয় ভ্যাকসিন না পেলে করোনা মহামারির সংক্রমণ আরও এক বছরের বেশি সময় ধরে চলতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন কর্মকর্তা ডাক্তার ব্রুস আইলওয়ার্ডের বরাতে বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, করোনা মোকাবেলায় বিশ্বের সকল দেশ একসাথে তাল মিলিয়ে ভ্যাকসিন কার্যক্রম চালিয়ে যেতে না পারলে ২০২২ সাল পর্যন্ত করোনা সংক্রমণ ঘটতে পারে।

পরিসংখ্যান বলছে, আফ্রিকার দেশগুলোতে ৫ শতাংশের কম জনসংখ্যা ভ্যাকসিন আওতায় এসেছে। অন্যদিকে কয়েকটি মহাদেশে প্রায় ৪০ শতাংশ মানুষ এখনও ভ্যাকসিনের প্রথম ডোজ নিতে পারেনি।

যুক্তরাজ্য এরই মধ্যে প্রায় ১ কোটি ভ্যাকসিন বিভিন্ন দেশে অনুদান দিয়েছে। আরও ১০ কোটি ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ড. আইলওয়ার্ড বলেছেন, ধনী দেশগুলিকে ভ্যাকসিনের সারি থেকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য আবেদন করতে হবে; যাতে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো সর্বনিম্ন আয়ের দেশগুলিকে অগ্রাধিকার দিতে পারে।

‘দ্য পিপলস ভ্যাকসিন’ দাতব্য সংগঠনের নতুন পরিসংখ্যানে বলা হয়েছে, ভ্যাকসিনের তালিকায় ধনী দেশের আবেদন থাকলে ওষুধের কোম্পানিগুলো দরিদ্র দেশের চেয়ে উন্নত দেশের দিকেই ভ্যাকিসন সরবরাহে জন্য বেশি ঝুঁকছে।

বিষয়:২০২২ সাল ডব্লিউএইচও বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…