২০২১ সালের প্রথম দিকে দেশে ফাইভ-জি সেবা চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল হক।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি চলতি বছরের মধ্যে দেশে ‘ফাইভ জি’ সেবা কার্যক্রম চালুর প্রস্তুতি শেষ হবে বলে আশা প্রকাশ করেন।
ওই সংবাদ সম্মেলনে তিনি বিটিআরসি’র ২০১৯ সালের বিভিন্ন ক্ষেত্রের অর্জন তুলে ধরেন।
এসময় বিটিআরসি চেয়ারম্যান ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে মোবাইল গ্রাহক, টেলিডেনসিটি, ইন্টারনেট গ্রাহক ও ইন্টারনেট ডেনসিটি, বিভিন্ন ক্যাটাগরিতে লাইসেন্স দেয়াসহ ব্যান্ডউইথের ক্যাপাসিটি ও ব্যান্ডউইথের ব্যবহারের বিশ্লেষণমূলক পরিসংখ্যান তুলে ধরেন।
এতে বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাহফুজুল করিম মজুমদারসহ সংশ্লিষ্টরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এসময় তিনি টেলিনরের কাছে পাওনা অর্থ উচ্চ আদালতের নির্দেশনা ও নির্ধারিত তিন মাসের মধ্যে অর্থ পরিশোধের বিষয়টিও আলোচনায় নিয়ে আসেন।







