চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২১ সালের মধ্যে রিজার্ভ হবে ৫০ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৪ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

২০২১ সালের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের বিদেশি মুদ্রার রিজার্ভ ৫০ বিলিয়ন ডলার হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনলাইন সভায় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, গত ২৮ আগস্টে রিজার্ভের পরিমাণ ছিল ৩৮ দশমিক ৯০ বিলিয়ন ডলার, যা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। প্রতি মাসে ৪ বিলিয়ন ডলার আমদানি ব্যয় হিসেবে এই রিজার্ভের অর্থ দিয়ে সাড়ে ৯ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

দেশের অবকাঠামো উন্নয়নে রিজার্ভের অর্থ ব্যবহার করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, যদি সরকারের স্পন্সর প্রজেক্ট থাকে সে ধরনের প্রজেক্টে যদি অর্থায়ন করি, একদিকে ঋণ বাড়ল না আরেকদিকে আমাদের টাকাটা নিজের ঘরেই রয়ে গেল এবং দেশের উন্নয়নে কাজে লাগাতে পারলাম।

তিনি বলেন, এখন নভেম্বর মাস এরপর ডিসেম্বর মাস, এর পরবর্তী ডিসেম্বর পর্যন্ত এ ১৪ মাসের ভেতরে বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হবে ৫০ বিলিয়ন ডলার।

রিজার্ভ থেকে বেসরকারি প্রতিষ্ঠানকে ঋণ দেয়ার পরিকল্পনা আছে কি না। এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমার এখানে কোনো অবস্থান নেই। কারণ আমি টাকা নেবও না, ব্যয়ও করব না। এটি পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণিজ্যিকভাবে লাভবান হই সেভাবে কাজে লাগানো হবে।

Reneta

অর্থমন্ত্রণালয়ের গত ১ নভেম্বরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের রিজার্ভের পরিমাণ ৪১ বিলিয়ন ডলার ৫ লাখ ডলার। যা গত বছরের একই সময় ছিল ৩২ বিলিয়ন ৪৩ কোটি ৮ লাখ ডলার। অর্থাৎ এই এক বছরের ব্যবধানে রিজার্ভ বেড়েছে ৮ বিলিয়ন ৫৬ কোটি ৭ লাখ ডলার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিজার্ভ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকারের সঙ্গে আলোচনায় রাজি ককরোচ জনতা পার্টি

জুলাই ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কঙ্গোয় ইবোলার বিস্তার: ইতিহাসের অন্যতম বড় সংকটের আশঙ্কা ডব্লিউএইচওর

জুলাই ২৪, ২০২৬

ব্রাজিলের জন্য নিজ দেশের কোচ হওয়ার প্রস্তাব নাকচ আনচেলত্তির

জুলাই ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফেনীতে শিক্ষিকার বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT