চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপ ভারতে, ২০২২ অস্ট্রেলিয়ায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩০ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ছেলেদের ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারতই থাকছে পূর্ব ঘোষণা অনুযায়ী, আর এবছরের পিছিয়ে যাওয়া আসরটি ২০২২ সালে হবে অস্ট্রেলিয়ায়। অন্যদিকে একবছর পিছিয়ে গেছে আগামী বছরের মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ।

করোনাভাইরাসের কারণে চলতি বছরের টি-টুয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাওয়ার কথা জুলাইয়ের মাঝামাঝিতে জানিয়েছিল আইসিসি। কিন্তু ঝুলে ছিল আসছে দুবছরে পরপর দুটি ছোট ফরম্যাটের বিশ্বকাপের আয়োজকের নাম। ক্রিকেটের অভিভাবক সংস্থাটি শুক্রবার জানালো সেটিও।

২০২১ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে যে মেয়েদের বিশ্বকাপের আসর বসার কথা ছিল, সেটিও যথাসময়ে হচ্ছে না। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপটি পিছিয়ে ২০২২ সালে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

বৈশ্বিক ক্রিকেটের অভিভাবক সংস্থার এক ভার্চুয়াল মিটিং শেষে বিশ্বকাপ আয়োজক জল্পনার ইতি টানা হয়েছে শুক্রবার। জানানো হয়েছে, চলতি বছরের অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য যে দলগুলো বাছাইপর্ব উতরে গিয়েছিল, আগামী বছরে ভারতের আসরে খেলবে তারাই। ২০২২ আসরের জন্য হবে নতুন বাছাই।

মহামারীর ধাক্কা সার্বিক সূচিতে যে বিপর্যয় ঘটিয়েছে, সেটার প্রভাব পড়েছে অস্ট্রেলিয়ার আসরটিতেও। মারকাটারি ক্রিকেটের সপ্তম আসর হওয়ার কথা ছিল যেটির। মহামারীর সময়ে ১৬ দল নিয়ে আয়োজন, দলগুলোকে অস্ট্রেলিয়ায় পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা, সেসময়ের ব্যয় বহন, স্বাগতিকদের জন্য পরিস্থিতি নাজুকই ছিল।

আইসিসি ছেলেদের পরের তিনটি বিশ্বকাপের সূচি পুননির্ধারণ করেছে আগেই। আসছে তিন বছরে তাতে তিনটি বিশ্বকাপের দেখা মিলবে। ২০২৩ সালের আসরটি অবশ্য ওয়ানডে বিশ্বকাপের, সেটির আয়োজকও ভারত। তারা পরপর দুবছরে দুটি বিশ্বআসর আয়োজন করতে চায়নি বলেই ২০২২-এ আয়োজক অজিরা।

Reneta

২০২১ সালের টি-টুয়েন্টি আয়োজনটি হবে অক্টোবর-নভেম্বরে, ফাইনালের জন্য ১৪ নভেম্বর লক্ষ্যে রাখা হয়েছে। পরের টি-টুয়েন্টি আসরটিও অক্টোবর-নভেম্বরে। আর ২০২৩ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ পিছিয়ে একই বছরের অক্টোবর-নভেম্বরে নিয়েছে আইসিসি, ফাইনালের জন্য রাখা হয়েছে ২৬ নভেম্বরকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াআইসিসিওয়ানডে বিশ্বকাপ ২০২৩টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০ভারতমেয়েদের বিশ্বকাপ-২০২১লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬

প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের ক্লাবকে হারাল বাংলাদেশ

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

যখন খুশি ওষুধের দাম বাড়ানো যাবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT