চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০১৯’এর অপেক্ষায় যত প্রযুক্তি-গ্যাজেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
২০১৯-প্রযুক্তি-গ্যাজেট

প্রত্যেকটি নতুন বছরকে লক্ষ্য করে প্রযুক্তিবিশ্ব নতুন কিছু প্রযুক্তির সঙ্গে পৃথিবীকে পরিচয় করিয়ে দেয়। বাজারে নিয়ে আসে নতুন নতুন সব গ্যাজেট। ২০১৮ সালে বিশ্ব নতুন সব স্মার্টফোন থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন ডিভাইস, এমনকি রোবট দেখেছে।

২০১৯’কে সামনে রেখেও প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর এমন নানা পরিকল্পনার গুঞ্জন চলছে; যেখানে হয় আসবে নতুন প্রযুক্তির পণ্য, বা পুরনো পণ্যে আসবে নতুন প্রযুক্তিযুক্ত সংস্করণ।

চলুন জেনে নেই আসন্ন এমনই কিছু টেক-গ্যাজেটের খবর:

নতুন আইফোন
টেক জায়ান্ট অ্যাপল প্রতি বছরের মতো ২০১৯ সালেও নতুন আইফোন আনতে যাচ্ছে। এখনো এ সম্পর্কে খুব বেশি তথ্য না ছড়ালেও গুঞ্জন উঠেছে, নতুন আইফোনগুলোতে কোনো ‘নচ’ (notch-আপাদমস্তক ডিসপ্লেযুক্ত স্ক্রিনের ওপর ফ্রন্ট ক্যামেরা, সেন্সর জাতীয় হার্ডওয়্যার থাকা কালো অংশ) থাকবে না। এই নচকে সাধারণত আইফোনের একটি সিগনেচার স্টাইল হিসেবে গণ্য করা হয়ে থাকে।২০১৯-প্রযুক্তি-গ্যাজেট

স্যামসাং গ্যালাক্সি এস১০, এস১০ প্লাস
ধারণা করা হচ্ছে ২০১৯ সালের প্রথম উল্লেখযোগ্য ফ্ল্যাগশিপ ডিভাইস উন্মোচন করবে স্যামসাং। প্রতি বছরই প্রতিষ্ঠানটি ফেব্রুয়ারিতে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রসে তার গ্যালাক্সি এস সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করে।

এ বছর স্যামসাং আরও উন্নত ডিসপ্লে এক্সপিরিয়েন্স এবং সম্ভাব্য নতুন কোনো উদ্ভাবনসহ গ্যালাক্সি এস১০ ও  এস১০ প্লাস বাজারে আনবে বলে ধারণা করা হচ্ছে।২০১৯-প্রযুক্তি-গ্যাজেট

Reneta

নোকিয়া ৯
২০১৮’তে অন্তত ১২টা নোকিয়া স্মার্টফোন বাজারে এনেছে এইচএমডি গ্লোবাল। ২০১৯ সালে কোম্পানিটি প্রথমেই ফ্ল্যাগশিপ ডিভাইস নোকিয়া ৯ আনতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। নোকিয়া ৯-এ থাকবে পেন্টা রিয়ার ক্যামেরা। সম্ভবত এটিই হতে যাচ্ছে পেছনে ৫টি ক্যামেরাযুক্ত প্রথম ফোন।২০১৯-প্রযুক্তি-গ্যাজেট

শাওমি রেডমি প্রো ২
গুজব শোনা যাচ্ছে ২০১৯-এ শাওমি তার রেডমি প্রো ২ আনতে যাচ্ছে ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরাসহ। এমনকি এই ফোনের ফ্রন্ট ক্যামেরাও নাকি হতে পারে ৪৮ মেগাপিক্সেলের!২০১৯-প্রযুক্তি-গ্যাজেট

৫জি প্রযুক্তির স্মার্টফোন
২০১৯-এর প্রথমার্ধেই স্যামসাও ও ভেরিজন তাদের ৫জি প্রযুক্তিসম্পন্ন স্মার্টফোন বাজারে ছাড়তে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। সবার আগে দ্রুত এই প্রযুক্তি দিয়ে বাজার দখলের উদ্দেশ্যে কোম্পানি দু’টি যৌথভাবে কাজ করছে বলে গত ৩ ডিসেম্বর ঘোষণা দেয়। যদিও ফোনগুলোতে আর কী কী বিশেষত্ব থাকছে সে ব্যাপারে মুখ খোলেনি কোনো পক্ষই।

তবে যারা ৫জি আইফোন ডিভাইসের আশায় বসে আছেন তাদেরকে হতাশ হতে হবে। কারণ ২০২০-এর আগে অ্যাপল কোনো ৫ জি আইফোন আনছে না বলে এক প্রতিবেদনে বিশ্বস্ত সূত্রের বরাতে দাবি করেছে ব্লুমবার্গ।২০১৯-প্রযুক্তি-গ্যাজেট

ভাঁজযুক্ত ডিসপ্লে নিয়ে স্যামসাং
১২ জানুয়ারি অনুষ্ঠিতব্য কনজিউমার ইলেকট্রনিক্স শো (CES 2019)-এ স্যামসাং একেবারে নতুন প্রযুক্তির ভাঁজ করা যায় এমন ডিসপ্লেসহ ফোন বা ট্যাবলেট উন্মোচন করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এই ডিসপ্লের নাম স্যামসাং দিয়েছে ‘ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে’। আর ডিভাইসটির নাম প্রাথমিকভাবে বলা হচ্ছে গ্যালাক্সি এক্স।২০১৯-প্রযুক্তি-গ্যাজেট

স্ব-চালিত গাড়ি
বিশ্বখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ‘টেসলা’র প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক নাকি তার কর্মীদের ই-মেইল পাঠিয়ে জানিয়েছেন, তিনি এমন কয়েকজন কর্মীকে খুঁজছেন যারা টেসলার বর্তমানে পরীক্ষাধীন প্রায় স্ব-চালিত (Semi-autonomous) চালক সহায়তা প্রযুক্তি ‘অটোপাইলট’র নতুন একটি আপডেট পরীক্ষা করবেন।

প্রযুক্তি বিষয়ক নিউজ পোর্টাল ইলেকট্রিকের পাওয়া এক কপি ই-মেইলের বরাতে শুক্রবার এ কথা জানিয়েছে ম্যাশেবল।২০১৯-প্রযুক্তি-গ্যাজেট

নতুন এই সেলফ-ড্রাইভিং প্রোগ্রামটি তার আগের সংস্করণের চেয়ে অন্তত ১ হাজার শতাংশ বেশি দক্ষ বলে মেইলে বলেছেন মাস্ক। এত জোর দিয়ে মাস্ক যাচাইকারী খুঁজছেন, কারণ ২০১৯-এ যত দ্রুত সম্ভব স্ব-চালিত গাড়ি বাজারে আনতে চান তিনি।

এসব তথ্যের বাইরে আরও অসংখ্য নতুনত্ব ও বিশেষত্ব নিয়ে কাজ করছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। তবে উন্মোচনের আগে বিষয়গুলো যতটা সম্ভব গোপন রাখার চেষ্টা চলছে। নতুন বছরে হঠাৎ কোনো আয়োজনে নতুন এসব প্রযুক্তি আর গ্যাজেট সামনে এনে সবাইকে চমকে দিতে চায় তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০১৯প্রযুক্তিলিড নিউজস্মার্ট গ্যাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT