চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০১৮ সালে শেষ হচ্ছে না পদ্মাসেতুর নির্মাণ কাজ

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
৫:১৪ অপরাহ্ণ ১১, মে ২০১৭
বাংলাদেশ
A A

২০১৮ সালের মধ্যে কোনোভাবেই পদ্মাসেতুর নির্মাণ কাজ শেষ হবে না বলে মন্তব্য করেছেন এ সেতু নির্মাণে গঠিত বিশেষজ্ঞ কমিটির সদস্য ও  ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সের (আইইবি) সাবেক সভাপতি  অধ্যাপক এম শামীম জেড বসুনিয়া।

তিনি বলেছেন, ‘যে যাই বলুক ২০১৮ সালে পদ্মাসেতুর নির্মাণ কাজ শেষ হবে না। তবে পুরোপুরি না হলেও ৭০ থেকে ৮০ শতাংশ কাজ ওই সময়ের মধ্যে শেষ হবে। ২০১৯ সালের মাঝামাঝি গিয়ে এটি শেষ হতে পারে।’

“তবে এ নিয়ে সরকারের সমালোচনা করার কিছু নাই। কারণ সরকার ও সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ে কাজ শেষ করতে আন্তরিকতার কোন ঘাটতি নেই। সবাই চায় পদ্মাসেতু হোক।”

বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ‘নিরাপদ নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানী’ শীর্ষক এক আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠাণে বক্তৃতায় এম শামীম জেড বসুনিয়া এসব কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর অন্যতম এ প্রকল্প নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ বেশ কয়েকজন মন্ত্রী দীর্ঘদিন ধরে বলে আসছেন, নির্ধারিত সময়ের মধ্যেই সেতুর নির্মাণকাজ শেষ হবে। ২০১৮ সালে এই সেতুতে ট্রেন এবং যানবাহন চলবে।

২০০৯ সালে পদ্মাসেতু প্রকল্পের কারিগরি বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার জন্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্ব একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞ কমিটি নিয়োগ করে সরকার। ১০ সদস্যের ওই কমিটিতে জাপানের তিনজন, নেদারল্যান্ডসের একজন এবং নরওয়ের একজন বিশেষজ্ঞ রয়েছেন। বাকি পাঁচজন বাংলাদেশের।

Reneta

এ কমিটির অন্যতম সদস্য বুয়েটের সাবেক অধ্যাপক শামীম জেড বসুনিয়া অনুষ্ঠানে যখন বক্তব্য রাখছিলেন; তার পাশেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

ওই অনুষ্ঠানের পর ২০১৮ সালের মধ্যে নির্মাণ কাজ শেষ কেন হবে না- চ্যানেল আই অনলাইনের এমন প্রশ্নের জবাবে শামীম জেড বসুনিয়া বলেন, নদীতে স্রোত খুব বেশি। পাইল করা যাচ্ছে না। পদ্মায় মোট ৪০টি পেয়ার আছে। প্রতিটি পেয়ারে থাকছে ছয়টি করে পাইল আছে। এগুলো ১১০ থেকে ১১৫ ফিট গভীরে স্থাপন করতে হবে। কিন্তু বর্তমানে পদ্মার মাওয়া অংশে পানির গভীরতা বেশি। গত ডিসেম্বরে পানির গভীরতা ১০০ ফিটের বেশি হয়েছিল। এই জন্য বিশেষজ্ঞ টিম দিয়ে কাজ করা হচ্ছে। এছাড়াও অন্য সবকিছু প্রায় প্রস্তুত।

৭০ থেকে ৮০টা পাইল করতে সময় একটু বেশি লাগবে উল্লেখ করে তিনি বলেন, স্রোতের কারণে পদ্মার প্রায় ১৪টি পেয়ার পুরোপুরি নির্মাণ পিছিয়ে যাবে। একটি পিয়ারের আমরা হিসাব করে দেখেছি, সব মিলিয়ে ৮৪টি পিলার নির্মাণ পিছিয়ে যাচ্ছে। দুই পাশেই মোটামুটি কাজ প্রায় প্রস্তুত। কিন্তু মাঝখানে খালি পড়ে আছে। নদীর অত্যধিক স্রোতের জন্যই কাজের বেঘাত ঘটছে।

প্রায় ৪০ বছর ধরে বুয়েটে শিক্ষকতা করা এই প্রকৌশলী জানান, বাংলাদেশ সরকার ও চীনের রাষ্ট্রপতিও চাইছিলেন, ২০১৮ সালের মধ্যে যেন নির্মাণ শেষ করতে। কিন্তু সংশ্লিষ্টদের শত আন্তরিকতার পরেও ২০১৯ সালের আগে পদ্মাসেতুর কাজ শেষ হবে না।

আওয়ামী লীগ সরকারের আমলে ১৯৯৮ সালে পদ্মা নদীতে সেতু নির্মাণের প্রথম উদ্যোগ নেওয়া হয়। সমীক্ষা যাচাইয়ের পর ২০০১ সালের ৪ জুলাই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এরপর অর্থের জোগান না হওয়ায় সেতুর ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে।

২০০৯ সালে দ্বিতীয় দফায় আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিশ্বব্যাংক সেতু নির্মাণে অর্থায়নে আগ্রহ প্রকাশ করে। তবে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তুলে ২০১২ সালে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল করে বিশ্বব্যাংক। অনিশ্চয়তায় পড়ে সেতু নির্মাণের ভবিষ্যৎ। তবে বিশ্বকে অবাক করে বর্তমান সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয় ২০১৩ সালে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইইবিপদ্মাসেতুবিদ্যুতশিল্পমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার’

মে ১৯, ২০২৬

তৃতীয় লিঙ্গের দলের সঙ্গে মাদক ব্যবসার ভাগ-বিরোধ, পেট্রোল ঢেলে যুবক খুন

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন অর্থনৈতিক ও বাণিজ্যিক চ্যালেঞ্জের শঙ্কার কথা জানালেন শিল্পমন্ত্রী

মে ১৯, ২০২৬

ঠিক বছর ঘুরে এবার ছোট পর্দায় নীলচক্র!

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি বন্ধ করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT