চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০১৮ তে চমক নিয়ে আসছি: মেহরীন

হাবিবা নাজনীন মিথিলা হাবিবা নাজনীন মিথিলা
৫:০৫ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৭
বিনোদন
A A
মেহরীন

মেহরীন

বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের অন্যতম একজন মেহরীন। দীর্ঘ দিন ধরেই তিনি আছেন সংগীত জগতের সঙ্গে। সংগীত নিয়ে নিয়মিত কাজ করে আসলেও সর্বশেষ ২০০৮ সালে প্রকাশ পায় তার অন্যতম জনপ্রিয় অ্যালবাম ‘তুমি আসবে বলে’। ৩০ অক্টোবর এই গুণী শিল্পীর জন্মদিন। এদিন তিনি এসেছিলেন চ্যানেল আই ভবনে। এখানেই তার সঙ্গে জন্মদিনের আয়োজন নিয়ে কথা হয় চ্যানেল আই অনলাইনের সঙ্গে-

শুভ জন্মদিন…
ধন্যবাদ।

জন্মদিন নিয়ে সারাদিন কী প্ল্যান?
এই তো তারকা কথনে এসে দর্শকদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করলাম, এটা বেশ ভালো লাগলো। এরপর বাসায় যাবো বাচ্চাদের সঙ্গে সময় কাটাবো। বিকালে মাকে সঙ্গে নিয়ে কোথাও একটু ঘুরতে যাবার প্ল্যান আছে।

রাত বারোটায় জন্মদিনের কেক কেটেছেন নিশ্চয়?
হ্যাঁ তা তো অবশ্যই। তবে কেক দেখলে সামনে নিয়ে বসে থাকতে পারি না। তাই বরাবরের মতো আগেই কেটে ফেলেছি (হা হা হা)।

বন্ধুদের উইশ কেমন পাচ্ছেন?
বন্ধুরা তো উইশ করছেন। ফোনে, ফেসবুকে তারা উইশ করছে। অনেকে বাসায় কেকও পাঠিয়েছে।

জন্মদিনে চ্যানেল আইয়ে মেহরীন
জন্মদিনে চ্যানেল আইয়ে মেহরীন

জন্মদিনের কোনো বিশেষ স্মৃতি?
একবার আমার সিনিয়র ভাই দীপন যার সঙ্গে আমি অনেক অ্যালবামের কাজ করেছি। তিনি শুটিংয়ের সময়ে আমাকে জন্মদিনের সারপ্রাইজ দিয়েছিলেন। কাজ শেষে আমি তাড়াহুড়ো করছিলাম বাসায় ফেরার জন্য। কিন্তু উনি আমাকে আটকে দিলেন। তারপর দেখি অনেক বড় কেক, বিশাল টেডি বিয়ার সবমিলিয়ে আমি তো অবাক। এটা এখনও আমার মনে পড়ে।

Reneta

কাজ নিয়ে এখন আপনার ব্যস্ততা কেমন?
বেশ ব্যস্ত সময় কাটাচ্ছি কাজ নিয়ে। এই সময় আমার ব্যস্ততার একটা বড় অংশ জুড়ে আছে আমার কাজ। এটা চালিয়ে যেতে পারলে, আশা করছি দর্শকশ্রোতাদের জন্য আগামী ২০১৮ সালে একটা চমক নিয়ে হাজির হতে পারবো।

ধন্যবাদ চ্যানেল আই অনলাইনকে সময় দেবার জন্য..
আপনাকেও ধন্যবাদ।

চ্যানেল আই অনলাইনের ফেসবুক লাইভেও কথা বলেন মেহরীন:

ছবি: সাকিব উল ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর ইনভেস্টরস এক্সপো পরিদর্শন

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের দক্ষিণে নিরাপত্তা চৌকিতে হামলা, ৫ আধাসামরিক সেনা নিহত

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক আল আকসা মসজিদে ঢুকে পড়লো হাজারের বেশি ইসরায়েলি

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজী নজরুলের এমপি পদ কি বাতিল হবে, যা বলছে নির্বাচন কমিশন

জুলাই ২৩, ২০২৬

শিল্পকারখানার নষ্ট হওয়া তাপেই কোটি টাকার জ্বালানি সম্ভাবনা: গবেষণা তথ্য

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT