চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০১৬ সালকে পরিচ্ছন্ন বছর ঘোষণা দিলেন সাঈদ খোকন

শফিকুল ইসলাম শফিকুল ইসলাম
৪:১০ পূর্বাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৫
পরিবেশ
A A

২০১৬ সালকে পরিচ্ছন্ন বছর হিসেবে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। ফুটপাত দখলে আইন-শৃংখলা বাহিনীর কিছু অসাধু ব্যক্তি জড়িত উল্লেখ করে নগরবাসীর জীবনে স্বস্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে সমন্বয়হীনতাকে দায়ী করেছেন তিনি।

বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নেয়ার পর নগরকে বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

২০১৬ সালকে পরিচ্ছন্ন বছর ঘোষণা করে এক বছরের মধ্যে ঢাকা দক্ষিণের নিয়ন্ত্রণে থাকা ২শ’ কিলোমিটার রাস্তার ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা দিয়ে মেয়র বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আমি আনুষ্ঠানিকভাবে ২০১৬ সালকে পরিচ্ছন্ন বছর হিসেবে ঘোষণা করছি।

সুয়ারেজ ব্যবস্থার উন্নয়ন, অবৈধ বিলবোর্ড অপসারণ এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রশ্নের জবাবে সরকারি এবং আধা সরকারি সংস্থার মধ্যে সমন্বয়হীনতাকে দায়ী করেন মেয়র। তিনি বলেন, সড়কসমূহ থেকে সমস্ত অবৈধ দখল উচ্ছেদ করা হবে। আধুনিক পরিবেশ বান্ধব সড়ক বাতির সংযোজন করা হবে।

তিনি আরো বলেন, ডিসিসি ২৪/৭ হট লাইন খোলা হবে এবং ইমার্জেন্সি রেসপন্স টিমের মাধ্যমে সমস্যা সমাধান বা অভিযান সমাধান করা হবে। সেই সাথে সূর্যাস্তের পর গৃহস্থালী অাবর্জনা ফেলার সময় বাধ্যতামূলক করা হবে।

ঢাকা দক্ষিণ সিটিকে পরিচ্ছন্ন, সবুজ এবং বাসযোগ্য শহরে পরিণত করতে নাগরিকদের সহযোগিতা চেয়েছেন মেয়র সাঈদ খোকন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দক্ষিণ সিটি কর্পোরেশনসাইদ খোকন
শেয়ারTweetPin

সর্বশেষ

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম ও যোগ্যতা-অযোগ্যতা কী?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT