চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০০ মিলিয়ন আয়ের পথে ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০১৯
বিনোদন
A A

২৬ জুলাই আমেরিকায় মুক্তি পেয়েছে প্রখ্যাত নির্মাতা কোয়েন্টিন টারান্টিনোর ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড’। এরপর ছবিটি বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি দেয়া হয়েছে। এখন পর্যন্ত পুরো বিশ্বে ছবিটির আয় হয়েছে প্রায় ২০০ মিলিয়ন ডলার।

কোয়েন্টিন টারান্টিনোর আকাশছোঁয়া জনপ্রিয়তা, লিওনার্দো ডিক্যাপ্রিও এবং ব্র্যাড পিটের উপস্থিতি, অপরাধ জগতের নানা রোমাঞ্চকর কাহিনী এবং অ্যাকশনের কারণে ছবিটি দর্শক টানছে হলগুলোতে।

বক্স অফিস অ্যানালিস্টরা ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড’ ছবিটিকে লম্বা দৌড়ের ঘোড়া মনে করছেন। তারা ধারণা করছেন ছবিটি ৩৭৫ মিলিয়ন থেকে ৪০০ মিলিয়ন ডলার আয় করে নিবে পুরো বিশ্বে।

আমেরিকায় ছবিটি প্রথম দিনে আয় করেছিল ৪০ মিলিয়ন ডলার। বিশ্বের অন্যান্য জায়গাতেও ভালো ব্যবসা করছে ছবিটি। যুক্তরাজ্যে পাঁচদিনে আয় করেছে ৮.৯ মিলিয়ন, ফ্রান্সে প্রথম দিনে আয় করেছে ৬.৯ মিলিয়ন এবং অস্ট্রেলিয়ায় প্রথম দিনে আয় করেছে ৪.৪ মিলিয়ন ডলার।

রাশিয়াতেও ভালো ব্যবসা করছে ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড’। প্রথম দিনে আয় হয়েছে ৭.৭ মিলিয়ন ডলার। এক সপ্তাহে আয় বেড়ে দাঁড়িয়েছে ১৩.৩ মিলিয়নে। হংকং এবং তাইওয়ানে আয় হয়েছে ১.২ এবং ১.১ মিলিয়ন ডলার।

মেক্সিকো, জাপান, ইতালি এবং সাউথ কোরিয়ায় এখনও মুক্তি পায়নি ছবিটি। এসব যায়গায় মুক্তি পেলে আয় আরও বাড়বে। এছাড়াও বিশ্বের বড় সিনেমার মার্কেট এখন চিনে। চিনে ছবিটি কবে মুক্তি দেয়া হবে সেই বিষয়ে জানা যায়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোয়েন্টিন টারান্টিনোব্র্যাড পিটলিওনার্দো ডিকাপ্রিওলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হামলার বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন ভিপি নুর

পরবর্তী

মাহতাবের লেখা গানের মডেল বিপাশা কবির

পরবর্তী

মাহতাবের লেখা গানের মডেল বিপাশা কবির

পুড়ে যাওয়া বস্তিতেই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাদেরের আশ্বাস

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT