ইতিহাস তার র্যাকেটে ধরা দিয়েছে অনেক আগে। সোমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ক্রোয়েশিয়ান মারিন সিলিচকে হারিয়ে পৌঁছে গেলেন আরেক ধাপে। এই গ্রহের তিনিই প্রথম এবং একমাত্র পুরুষ খেলোয়াড় যিনি ২০টি গ্র্যান্ড স্লাম জেতার নজির গড়লেন।
৩৬ বছর বয়সী ফেদেরার এদিন ৬-২ ৬-৭ (৫-৭) ৬-৩ ৩-৬ ৬-১ সেটে মারিনকে হারান। দুজনের লড়াই স্থায়ী হয় তিন ঘণ্টার বেশি।
আটবার উইম্বলডন জেতার পাশাপাশি এই নিয়ে ছয়বার অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হলেন ফেদেরার। এর আগে এই টুর্নমেন্টে ছয়টি শিরোপা জয়ের নজির আছে নোভাক জোকোভিচ এবং রয় এমারসনের।
মোট গ্র্যান্ড স্লাম জয়ে ফেদেরার পর আছেন নাদাল ১৬টি, ১৪টি স্যামপারসের। জোকাভিচ এবং এমারসনের ১২টি করে।
ফেদেরার ফাইনালে আসেন হিউন চুংকে হারিয়ে। হিউন অবাছাই হয়েও সেমি পর্যন্ত চলে আসেন। সেখান থেকে খেলার লড়াইয়ে নয়, চোটের কাছে হেরে বিদায় নিতে হয় সাউথ কোরিয়ান তারকাকে।








