চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘১ মাসে ৩৬ সিনেমায় সাইন করেছিলাম’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ন ৩০, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

আমি যখন সিনেমায় অভিনয় করতাম তখন ১ মাসে ৩৬ সিনেমায় সাইন করেছিলাম। তখন বছরে ১১০-১১২ টা করে সিনেমা মুক্তি পেত। এখন আর সেই দিন নেই।

এমন আক্ষেপের সুরে কথাগুলো বলছিলেন একসময়ের সমালোচিত চিত্রনায়িকা পলি। মঙ্গলবার (৩০ জানুয়ারি) চলচ্চিত্র শিল্পী সমিতির বনভোজনে হাজির হয়েছিলেন পলি। সেখানে চ্যানেল আই অনলাইনের সাথে কথা বলেন ‘ফায়ার’-খ্যাত এই নায়িকা।

পলি বলেন, ইন্ডাস্ট্রিতে আগের মতো ছবি মুক্তি পাচ্ছেনা। কারণ নিজেদের মধ্যে ভাগাভাগি হয়ে গেছে। কারো মধ্যে একতা নেই। নায়ক-নায়িকারা সবার সাথে কাজ করতে পারেনা। নায়কের আন্ডারে নায়িকা ক্যাপচার করে রাখা হচ্ছে। এসব বন্ধ হলে আবার ছবি নির্মাণের সংখ্যা বাড়বে।

চলচ্চিত্র থেকে দূরে থাকলেও এই অঙ্গনের মানুষের সাথে সুসম্পর্ক রয়েছে পলির। তিনি জানান, চলচ্চিত্রের মানুষরা ডাকলেই আমি ছুটে আসি। এর আগে শিল্পী সমিতির নির্বাচনের আমি এফডিসিতে এসেছিলাম।

তিনি বলেন, এই চলচ্চিত্র আমাকে অনেক কিছুই দিয়েছে। আমি চলচ্চিত্র থেকে অনেক কিছুইই পেয়েছি। চলচ্চিত্র নিয়ে আমার কোনো রাগ বিদ্বেষ নেই।

অভিনয় থেকে দূরে গিয়ে পলি এখন ব্যস্ত আছেন ব্যবসা নিয়ে। তিনি বলেন, সাধারণ চরিত্র নিয়ে আমি কখনই পর্দায় আসব না। কেউ যদি আমাকে নিয়ে গল্প বানান আর সেই গল্প যদি আমার পছন্দ হয়, তাহলে আমি কাজ করতে রাজি আছি। কিন্তু আগের মতো সবটুকু সময় চলচ্চিত্রের পিছনে ব্যয় করতে পারবো না।

Reneta

অশ্লীল যুগের প্রসঙ্গ তুলতেই পলি বলেন, যখন অশ্লীল ছবি করেছি ওগুলো ছিল সময়ের প্রয়োজনে। এখন আর সেই দিন নেই। এরবেশি কিছুই বলতে চাইনা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অশ্লীল যুগইন্ডাস্ট্রিপলিফায়ার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশে সংখ্যালঘুর ওপর হামলার অভিযোগে উদ্বেগ প্রকাশ ভারতীয় পার্লামেন্টের

মার্চ ১৩, ২০২৬

সিরিজ জয়ে চোখ রেখে পাকিস্তানকে ব্যাটে পাঠিয়েছে বাংলাদেশ

মার্চ ১৩, ২০২৬

চঞ্চল–মোশাররফের বড় পর্দায় ফেরা!

মার্চ ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জে সাংবাদিককে পিটিয়ে আহত করেছে ছাত্রদল নেতাকর্মীরা

মার্চ ১৩, ২০২৬

সরাসরি মিরপুর: বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে

মার্চ ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT