অর্থনীতি

১ জুন বাজেট অধিবেশন

১ জুন বাজেট অধিবেশন

২০১৫-১৬ অর্থ বছরের বাজেট অধিবেশন আহবান করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ১ জুন ২০১৫ বিকাল সাড়ে ৫ টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন অনুষ্ঠিত হবে।

আজ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় গণ-সংযোগ অধিশাখার বিজ্ঞপ্তিতে সংবাদটি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের(১)দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধিবেশন আহবান করেছেন।

বিষয়:জাতীয় সংসদ বাজেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…