চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৯ হাজার টাকায় ওয়ালটনের ‘মেইড ইন বাংলাদেশ’ ল্যাপটপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

পড়াশুনা, অফিসিয়াল কাজ, উপার্জনের উপায়, গেম কিংবা বিনোদনে সবার নিত্যসঙ্গী ল্যাপটপ। তাই দরকারি এই প্রযুক্তিপণ্যটির দামটাও হওয়া চাই নাগালের মধ্যে। এসব বিবেচনায় দেশীয় ব্র্যান্ড ওয়ালটন বাজারে ছেড়েছে অত্যন্ত সাশ্রয়ী মূল্যের ল্যাপটপ।

সবার ক্রয়ক্ষমতার মধ্যে এই ল্যাপটপটির দাম মাত্র ১৯ হাজার ৯৯০ টাকা। এছাড়া, শিক্ষার্থীদের জন্য থাকছে ৫ শতাংশ ছাড়ে কেনার সুবিধা। ফলে মাত্র ১৮ হাজার ৯৯১ টাকায় মিলবে এটি।

‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ল্যাপটপটির মডেল ডব্লিউপিআর১৪এন৩৩এসএল। বিশ্বের শীর্ষ দুই টেক জায়ান্ট ইন্টেল ও মাইক্রোসফট এবং বাংলাদেশের বিজয় বাংলার প্রযুক্তিগত সহায়তায় এটি তৈরি হয়েছে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের নিজস্ব কারখানায়।

ওয়ালটন জানায়, প্রিলুড সিরিজের ওই ল্যাপটপটি তৈরি করা হয়েছে শিক্ষার্থী ও তরুণদের চাহিদা ও ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে। নগদ মূল্যের পাশাপাশি কিস্তিতে কেনারও সুযোগ আছে। মাত্র ২০ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে যে কেউ ১২ মাসের কিস্তিতে ল্যাপটপটি কিনতে পারবেন। তাছাড়া, অনলাইনে ই-প্লাজা থেকে কিনলে ৫ শতাংশ মূল্যছাড় পাওয়া যাবে।

ল্যাপটপটিতে ব্যবহৃত হয়েছে ১৪.১ ইঞ্চির এইচডি ডিসপ্লে। পর্দার রেজ্যুলেশন ১৩৬৬ বাই ৭৬৮ পিক্সেল। ১.১ গিগাহার্জ ইন্টেল অ্যাপোলো লেক এন৩৩৫০ প্রসেসরসমৃদ্ধ ল্যাপটপটিতে রয়েছে বিল্টইন ইন্টেল এইচডি গ্রাফিক্স ৫০০ এবং ৪ গিগাবাইট ডিডিআর৩ র‌্যাম।

প্রয়োজনীয় ফাইল সংরক্ষণের জন্য এই ল্যাপটপে এক টেরাবাইট হার্ডডিক্স ড্রাইভের সঙ্গে রয়েছে ৭ মিমি ডাটা ইন্টারফেস। ফলে সুযোগ থাকছে আরো বেশি জায়গাযুক্ত হার্ডডিক্স ড্রাইভ ব্যবহারের।

Reneta

পাওয়ার ব্যাকআপ দিতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। স্পষ্ট ও জোরালো শব্দের জন্য আছে দুটি বিল্ট-ইন স্পিকার। স্পষ্ট ভিডিও কল ও সেলফির জন্য রয়েছে এইচডি ক্যামেরা।

এছাড়াও এই ল্যাপটপে আছে মাল্টি-ল্যাংগুয়েজ কিবোর্ড। যাতে স্ট্যান্ডার্ড ইংরেজির পাশাপাশি বিল্ট-ইন বাংলা ফন্ট এবং বিজয় বাংলা সফটওয়্যার দেয়া হয়েছে। ফলে যে কেউ অনায়াসেই এই ল্যাপটপ ব্যবহার করে বাংলায় লিখতে পারবেন।

ডিভাইসটির কানেকটিভিটির জন্য রয়েছে ২টি ইউএসবি পোর্ট, টিএফ কার্ড স্লট, ব্লুটুথ ভার্সন ৪, ওয়্যারলেস ল্যান, এইচডিএমআই পোর্ট, হেডফোন ও মাইক্রোফোন জ্যাক ইত্যাদি।
ল্যাপটপটির ডাইমেনশন ৩২৯.৮/২১৯.৭/২২ মিমি। ব্যাটারিসহ ওজন মাত্র ১.৩৩ কেজি। ধূসর রঙের ল্যাপটপটি পাওয়া যাচ্ছে দেশের সব ওয়ালটন প্লাজা ও ব্র্যান্ড আউটলেটে। থাকছে ২ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা।

ওয়ালটন কম্পিউটার পণ্য ব্যবস্থাপক আবুল হাসনাত জানান, বাজারে রয়েছে ভিন্ন ভিন্ন দাম ও কনফিগারেশনের ৩৬ মডেলের ওয়ালটন ল্যাপটপ, ৬ মডেলের ডেস্কটপ, ২ মডেলের মনিটর, ১৯ মডেলের পেন ড্রাইভ, ২৭ মডেলের গেমিং ও স্ট্যান্ডার্ড কিবোর্ড এবং মাউস। সাশ্রয়ী মূল্যের এসব প্রযুক্তিপণ্য ক্রেতাদের কাছে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। আন্তর্জাতিক মানসম্পন্ন ওয়ালটন ল্যাপটপ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানিও হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ালটনওয়ালটন ল্যাপটপল্যাপটপ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT