চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৯ গোলের ম্যাচেও এক দলকে হারতেই হল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৮ পূর্বাহ্ণ ৩১, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

আর্সেনালকে হারিয়ে ইংলিশ লিগ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে লিভারপুল। বুধবার রাতের ম্যাচটি আলোচনায় ১৯ গোলের জন্য! নির্ধারিত সময়ে দুদল ১০ গোল করে থাকে ৫-৫ ব্যবধানে সমতায়। পরে টাইব্রেকারে লিভারপুল পাঁচে পাচ করলেও আর্সেনাল একদফা জাল খুঁজে নিতে ব্যর্থ হয়।

অ্যানফিল্ডে শুরুতে এগিয়ে যায় লিভারপুলই। ষষ্ঠ মিনিটে অতিথিদের স্কোড্রান মুস্তাফি নিজেদের জালে বল জড়ালে লিড পায় স্বাগতিক লিভারপুল। আর্সেনাল সমতা ফেরায় ১৯ মিনিটে। লুকাস তোরেইরার গোলে।

ম্যাচের ২৬ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এগিয়ে দেন আর্সেনালকে। ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ১৮ বছর বয়সী এ ব্রাজিলিয়ান। ৪৩তম মিনিটে স্পটকিকে গোল করে জেমস মিলনার লিভারপুলকে কিছুটা স্বস্তি এনে দিয়ে বিরতিতে যান।

দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে এইন্সলে মেইটল্যান্ড-নাইলসের গোলে ব্যবধান বাড়ায় আর্সেনাল। পরের চার মিনিটে আবার দুগোল করে স্বাগতিকরা। ৫৮ মিনিটে অ্যালেক্স-অক্সলেড চেম্বারলেইন ও ৬২ মিনিটে ডিভোক ওরিগি গোল করে ম্যাচ জমিয়ে দেন।

তখন ৪-৪এ সমতা। সেখান থেকে ৭০ মিনিটে আবারও এগিয়ে যায় আর্সেনাল। জোসেফ উইলকের গোলে। কিন্তু যোগ করা সময়ে লিভারপুলকে সমতা এনে দেন ওরিগির। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকে লিভারপুল পাঁচটি গোল আদায় করে নিলেও আর্সেনাল পারেনি। অলরেডদের গোলরক্ষক কেলেহার গানারদের দানিয়েল সেবায়োসের শট ঠেকিয়ে দিয়ে নায়ক বনে যান। থামে ম্যাচে ১৯ গোলের রোমাঞ্চ!

Reneta

শেষ ষোলোর আরেক ম্যাচে চেলসিকে তাদের ঘরের মাঠে ২-১ গোলে হারিয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। মার্কাস র‌্যাশফোর্ডের জোড়া গোলে রেড ডেভিলদের হাসি ফোটে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্সেনালচেলসিম্যানইউলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT