ক্রিকেট

১৯৯ রানে থামলেন ম্যাথুজ, নাঈমের ৬ উইকেট

শ্রীলঙ্কা ৩৯৭

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে বাংলাদেশ দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: লড়াকু ইনিংসটির ইতি ঘটতে পারত ডাবল সেঞ্চুরি পেরিয়ে। শ্রীলঙ্কাও পাড়ি দিতে পারত চারশর পথ। হাতছোঁয়া দূরত্বে রেখে থামল সফরকারীদের লড়াই। বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কা গুটিয়ে গেছে ৩৯৭ রানে। ১ রানের জন্য ডাবল সেঞ্চুরির বীরত্বে নাম লেখাতে পারেননি অ্যাঞ্জেলো ম্যাথুজ।

৩৯৭ বল খেলে ১৯ চার ও এক ছয়ে ১৯৯ রান করেন লঙ্কান অভিজ্ঞ ব্যাটার। নাঈম হাসানের বলে এগিয়ে এসে মারতে গিয়ে শর্ট মিড উইকেটে দাঁড়িয়ে থাকা সাকিব আল হাসানের হাতে সহজ ক্যাচ দেন। চার নম্বরে ব্যাট করতে নেমে আউট হলেন দলের শেষ ব্যাটার হিসেবে।

১৫ মাস আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষের ব্যাটারদের নিয়ে লড়ে চতুর্থ ইনিংসে মহাকাব্যিক ২১০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কাইল মেয়ার্স। ভেন্যুটিতে এক টেস্ট পর আবার সম্ভাবনা জেগেছিল ডাবল সেঞ্চুরির।

ম্যাথুজকে ফিরিয়ে নাঈম পান ষষ্ঠ শিকারের দেখা। মেহেদী হাসান মিরাজ চোটে পড়ায় ১৫ মাস পর দলে সুযোগ পাওয়া চট্টগ্রামের অফস্পিনার ৩০ ওভারে ১০৫ রান খরচায় নেন ৬ উইকেট। আট ম্যাচের ক্যারিয়ারে এটি তার তৃতীয়বার পাঁচ কিংবা তার বেশি উইকেট শিকার।

সাকিব নিয়েছেন ৩ উইকেট। আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম একটি। বাংলাদেশের তিন স্পিনার মিলেই শ্রীলঙ্কার দশ উইকেট নিয়েছেন। পেসার খালেদ আহমেদ ও শরিফুল ইসলামকে দর্শক বানিয়ে।

বিষয়:চট্টগ্রাম টেস্টনাঈমবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টমুমিনুলম্যাথুজলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…