সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় প্রথম বারের মতো ‘খুশি’ বাংলার পিঠা উৎসব আগামী ১৮ই মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ উপলক্ষে আয়োজনকারীদের পক্ষ থেকে গতকাল শুক্রবার জেদ্দার একটি হোটেলে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মরত প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভার আয়জন করা হয়।
অনুষ্ঠানটির চিফ অফ অর্গানাইজার আশরাফ আলীমের সভাপতিত্বে, এম সালাম ও এবিএস রাব্বির পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আর ইভেন্ট প্লানিং এন্ড মার্কেটিং কোম্পানির চেয়ারম্যান হাইফা মাহমুদ নাজি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাঈনউদ্দিন ভূঁইয়া, সৌদি আরব পশ্চিমাঞ্চল ইলেকট্রনিক মিডিয়ার সভাপতি এম ওয়াই আলাউদ্দিন, দেলোয়ার হোসেন আব্দুল মালেক প্রমুখ।
বাঙালির ঐতিহ্যপূর্ণ সুস্বাদু পিঠা উৎসবে বেশ আগ্রহ নিয়েই প্রবাসী বাঙালিরা অংশগ্রহণ করবে আশা প্রকাশ করেছেন আয়োজকরা। দেশীয় কৃষ্টিকালচারের স্বাদ আর ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক আয়োজন নির্মল আনন্দের খোরাক যোগাবে পরিবার পরিজন নিয়ে বসবাস করা প্রাবাসীদের। শুধু পরিবারের সদস্যদের জন্য না সবার জন্য উন্মুক্ত বলেও জানান তারা।









