চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৮ বছর বেতন নেই, সর্বোচ্চ আদালতে ৩ শিক্ষক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৯ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০২১
- সেমি লিড, আদালত
A A

১৮ বছর ধরে বেতন না পাওয়ার দুঃখ-কষ্টের কথা দেশের সর্বোচ্চ আদালতে এসে বললেন তিন শিক্ষক। আগামী ২ নভেম্বর এ বিষয়ে শুনানি নিয়ে আদেশ দেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এমপিও সুবিধা পেতে ২০১৬ সালে হাইকোর্টে রিট করেন বগুড়ার জাহিদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক মিজানুর রহমান, ইসমত আরা ও সেলিনা আক্তার। সে রিটের শুনানি নিয়ে ২০১৮ সালে হাইকোর্ট এই শিক্ষকদের পক্ষে রায় দেন। তবে সে রায়ের বিরুদ্ধে ২০২০ সালে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। কিন্তু করোনাকালীন বাস্তবতায় এ বিষয়ে আর শুনানি হয়নি। অতঃপর এই তিন শিক্ষক আজ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাচ বিচারপতির ভার্চুয়াল বেঞ্চে সংযুক্ত হয়ে দ্রুত এই লিভ টু আপিল শুনানি চান এবং ১৮ বছর বেতন না পাবার দুঃখ-কষ্টের কথা তুলে ধরেন। কোন আইনজীবী না নিতে পেরে শিক্ষক ইসমত আরা নিজেই আপিল বিভাগে কথা বলেন।

একপর্যায়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, আপনারা ১৮ বছর বেতন পান না বলেলন। আপনাদের দুঃখ-কষ্ট আছে বুঝলাম কিন্তু আমাদের তো আইন অনুযায়ী বিচার করতে হবে। এমপিও নিয়ে এর আগেও আমাদের আদালতের দেয়া কয়েকটি সিদ্ধান্ত আছে, সেগুলোও দেখতে হবে। তাই কি আদেশ হবে সেটা বলা যাচ্ছে না। কারণ, আইন মেনেই আমাদের আদেশ দিতে হবে। তবে আপনাদের মানবিক দিকটাও আমরা দেখবো।

সর্বোচ্চ আদালতে নিজেদের মামলা নিজেরাই লড়ার প্রেক্ষাপটে এদের পক্ষে আইনজীবী নিযুক্ত করার প্রসঙ্গ ওঠে। এসময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ আদালতকে বলেন, মাই লর্ড এদের পক্ষে একজন আইনজীবী থাকলে ভালো হতো। এসময় ভার্চুয়াল আদালতে যুক্ত থাকা অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী আদালতকে বলেন, মাই লর্ড আমি এদের পক্ষে মামলাটি লড়তে রাজি আছি। তখন আদালত বিনা ফি-তে এই মামলাটি করতে বলেন। তখন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী এই মামলার ওকালতনামাসহ আনুষঙ্গিক সব খরচ নিজেই করবেন বলে আদালতকে জানান। এরপর আদালত এবিষয়ে আদেশের জন্য আগামি ২ নভেম্বর দিন ধার্য করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবীশিক্ষক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রের বন অফিসের সামনে বাঘের দেখা

জুলাই ২৫, ২০২৬

আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের ৮৭তম জন্মদিন

জুলাই ২৫, ২০২৬

ভবিষ্যত প্রজন্মকে প্রাণ-প্রকৃতি রক্ষার আন্দোলনে সম্পৃক্ত হবার আহ্বান

জুলাই ২৫, ২০২৬

মানবিক কারণেই জুলাইয়ের পক্ষে ভূমিকা রেখেছে সেনাবাহিনী: প্রতিরক্ষা উপদেষ্টা

জুলাই ২৫, ২০২৬

আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT