চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৮ বছরে ইলিশের উৎপাদন বেড়েছে আড়াই গুণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ণ ১৮, জুন ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

২০০২-০৩ সালে যেখানে সারাদেশে ইলিশের মোট উৎপাদন ছিলো  ১ লাখ ৯৯ হাজার ৩২ টন, সেখানে ২০১৭-১৮ সালে সেই উৎপাদন এসে দাঁড়িয়েছে ৫ লাখ ১৭ হাজার টনে। সে হিসেবে গত ১৮ বছরে ইলিশের মোট উৎপাদন বেড়েছে আড়াই গুণ। 

আজ মঙ্গলবার জাতীয় সংসদে সরকার দলীয় সদস্য এম আদুল লতিফের এক প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু সংসদকে এ তথ্য জানান।

একই সঙ্গে আশা প্রকাশ করেন আগামী ৫ বছরে ইলিশের মোট উৎপাদন বেড়ে প্রায় ৫ লাখ ৫০ হাজার টন ছাড়িয়ে যাবে। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন: ইলিশ সম্পদ উন্নয়নে সরকারের নানামুখী সমন্বিত কার্যক্রম বাস্তবায়নে ইলিশ উৎপাদন ক্রমান্বয়ে বেড়েই চলছে।

একাদশ সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তরে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে তিনি বলেন: ২০০৮-০৯ অর্থবছরে যেখানে ইলিশের উৎপাদন ছিল ২ লাখ ৯৯ হাজার টন, সেখানে ২০১৭-১৮ অর্থবছরে বেড়ে ৫ লাখ ১৭ হাজার টনে উন্নীত হয়েছে। এতে জাটকা আজ মেঘনা থেকে পদ্মা, যমুনা, বহ্মপুত্র, সুরমায় বিস্তৃতি লাভ করেছে।

আশরাফ আলী খান খসরু জানান: জাটকার প্রাচুর্য ২০০৭-০৮ সালের তুলনায় ২০১৫ সালে প্রায় ৩৯ শতাংশ বেড়েছে। ২০১৭-১৮ সালে ২২ দিন মা-ইলিশ রক্ষায় ৪৭.৭৪ শতাংশ মা-ইলিশ ডিম ছাড়ার সুযোগ পেয়েছে।

পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান: ২০০২-০৩ সালে ইলিশ আহরণের পরিমাণ ছিল ১ লাখ ৯৯ হাজার ৩২ টন। ২০০২-০৩ সালের তুলনায় ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬, ২০১৬-১৭ ও ২০১৭-১৮ সালে বিভিন্ন ব্যবস্থাপনা কৌশল বাস্তবায়নের ফলে ইলিশের উৎপাদন বেড়ে যথাক্রমে ৩ লাখ ৫১ হাজার টন (৫৯.৫৫%); ৩ লাখ ৮৫ হাজার টন (৭৫%); ৩ লাখ ৮৭ হাজার টন (৭৫.৪৮%); ৩ লাখ ৯৫ হাজার টন (৭৯.৫৫); ৪ লাখ ৯৬ হাজার টন (১২৫.০৪%) এবং ৫ লাখ ১৭ হাজার টনে দাঁড়ায়। অর্থাৎ ইলিশের উৎপাদন প্রায় দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইলিশইলিশ আহরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠ পর্যায় থেকে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ৫০ শতাংশ বেড়েছে

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেত্রকোনায় ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা: গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক ৩ দিনের রিমান্ডে

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

উন্নয়ন অগ্রযাত্রায় শিক্ষা খাত সবচেয়ে গুরুত্বপূর্ণ: দেবপ্রিয় ভট্টাচার্য

মে ৭, ২০২৬

সেমিতে বিদায়, হ্যান্ডবলের নিয়ম নিয়ে প্রশ্ন বায়ার্ন কোচের

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT