চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৮ বছরে ইংল্যান্ডে এমন লাল কার্ড দেখেননি আর্তেতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১১ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

‘আমি ১৮ বছর ধরে এই দেশে (ইংল্যান্ড) আছি। এমন ধরনের কিছু আমি আগে কখনোই দেখিনি। আমরা ১০ জন নিয়ে জয়ের জন্য খেলাটা খুবই কঠিন। আমরা শেষ ১০ মিনিটে অনেক কষ্ট পেয়েছি।’  

ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে আর্সেনাল। ওই ম্যাচে গ্যাব্রিয়েল মার্টিনেলির অদ্ভুতভাবে লাল কার্ড দেখা নিয়ে এভাবেই বিস্ময়ের কথা জানান গানার কোচ মিকেল আর্তেতা।

খেলার ৬৯ মিনিটের মাথায় মাত্র ১০ সেকেন্ডেরও কম সময়ের ব্যবধানে হলুদ কার্ডের পর লাল কার্ড দেখেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। প্রথমে প্রতিপক্ষের এক খেলোয়াড় থ্রো ইন করার সময় তাকে ধাক্কা দিয়ে ফেলেন দেন মার্টিনেলি। এ সময় রেফারি কোনো পদক্ষেপ না নিয়ে খেলা চালিয়ে যেতে থাকেন।

এর কয়েক সেকেন্ড পর বল নিয়ে এগিয়ে যাওয়া চিকুইনহোকে পেছন থেকে বাজেভাবে মার্টিনেলি ফাউল করলে রেফারি বাঁশি বাজান। পকেট থেকে রেফারি হলুদ কার্ড বের করে বলেন এটা থ্রো ইনয়ের সময় প্রতিপক্ষের খেলোয়াড়কে ধাক্কা দেয়ার জন্য। এরপর প্যান্টের পকেট থেকে লাল কার্ড বের করে সেটি দেখান চিকুইনহোকে ফেলে দেয়ার জন্য!

রেফারির এমন কাণ্ডে নিজের অবাক হওয়ার কথাই বলেছেন আর্তেতা। ২০১৯ সালের ডিসেম্বরে আর্সেনালের কোচের দায়িত্ব পাওয়ার পর তিনি দলের ১৫ জন খেলোয়াড়ের লাল কার্ড পাওয়া দেখেছেন।

তবে আর্তেতার দাবি, আর্সেনাল মোটেও এতটা কুৎসিত দল নয়। বারবার রেফারিদের এমন আচরণের শিকার হচ্ছে গানাররা, সেটি তিনি স্পষ্টভাবে জানতে চান।

Reneta

‘এটা উদ্বেগজনক। লাল কার্ড সবকিছু বদলে দিয়েছে। আমরা এই মৌসুমে যে সিদ্ধান্তগুলো পেয়েছি, তাতে আমি খুশি কিনা? আপনি আমাকে জিজ্ঞাসা করুন। এই বিষয়ে আমি কর্মকর্তাদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলব।’

‘আমি ভিএআর এবং আজ (বৃহস্পতিবার) রাতে কী হয়েছে তার ব্যাখ্যা চাই। তাদের সাথে আলোচনা খুব শীঘ্রই হতে যাচ্ছে। সবাই বলে, গত ১০ থেকে ১৫ বছরে তারা সবচেয়ে সুশৃঙ্খল দল দেখেছে। কিন্তু আমরা এখনও লাল কার্ড পাচ্ছি। আমার মনে হয় এটা রেফারির নির্বুদ্ধিতা ছিল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্তেতাআর্সেনালইপিএলইংলিশ প্রিমিয়ার লিগইংল্যান্ডউলভারহ্যাম্পটনলাল কার্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT