চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৮ অক্টোবর শিল্পী সমিতির নির্বাচন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩১ পূর্বাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

অবশেষে চূড়ান্ত হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ। আগামী ১৮ অক্টোবর এফডিসিতে হবে ২০১৯-২০ মেয়াদের নির্বাচন।

বৃহস্পতিবার কার্যকরী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান চলতি কমিটির সভাপতি মিশা সওদাগর।

চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে গত ২৪ মে। সমিতির গঠনতন্ত্রের ৮ নম্বর অনুচ্ছেদের (চ)-এ আছে, ”পূর্ববর্তী কার্যকরী পরিষদের মেয়াদান্তে অতিরিক্ত ৯০ দিনের মধ্যে অবশ্যই নির্বাচন হইতে হইবে।”

সেই হিসেবে ২৪ আগস্টের মধ্যে ২০১৯-২০-এর নির্বাচন হওয়ার কথা থাকলেও হয়নি। কেন হয়নি কারণ ব্যাখ্যা করে বিদায়ী সাধারণ সম্পাদক জায়েদ খান জানিয়েছেন, আগস্ট শোকের মাস। সেজন্য নির্বাচন দেয়া সম্ভব হয়নি। এছাড়া সভাপতি মিশা সওদাগর ১ মাসের বেশি সময় দেশের বাইরে ছিলেন।

চ্যানেল আই অনলাইনকে জায়েদ খান আরও বলেন, ১৮ অক্টোবর শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসীল ঘোষণার বিষয়ে সভাপতি (মিশা সওদাগর) জানাবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ৪ অক্টোবর শিল্পী সমিতির মিটিং শেষে নির্বাচনের তফসীল ঘোষণা হবে। তার পর পরই শিল্পী সমিতির ভোটার তালিকা প্রকাশ করবে বিদায়ী কমিটি।

Reneta

এদিকে, আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হবেন বলে ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। তবে তার প্যানেলে অন্যান্য পদে কে থাকবেন সেটি এখনও জানা যায়নি।

অন্যদিকে, গতবারের মতো এবারও নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন জায়েদ খান। তার সাথে নির্বাচনে কারা প্যানেলে থাকবেন সে বিষয়ে জানতে তফসীল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে বললেন জায়েদ খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফডিসিজায়েদ খানমিশামৌসুমীলিড বিনোদনশিল্পী সমিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পরীক্ষা শুরুর ৪ ঘণ্টা আগে পরীক্ষার্থীর আত্মহত্যা

জুলাই ২, ২০২৬

বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

জুলাই ২, ২০২৬

বিলের নামে প্রতারণা: সতর্ক করল তিতাস গ্যাস

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়াশিং মেশিনে শিশুদের আটকে নির্যাতনের অভিযোগ

জুলাই ২, ২০২৬

যন্ত্রণাদায়ক, তবে এই ফলাফল মেনে নিতে হবে: সেনেগাল কোচ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT