চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৭ বছর পর আসছে রেনেসাঁ’র নতুন গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ন ২০, মার্চ ২০২১
বিনোদন
A A

১৭ বছরের বিরতি ভেঙ্গে নতুন গান নিয়ে আসছে ব্যান্ডদল রেনেসাঁ। তাদের সর্বশেষ অ্যালবাম ‘একুশ শতকে রেনেসাঁ’ প্রকাশিত হয় ২০০৪ সালে। ২০১৮ সালে তাদের নতুন অ্যালবাম বাজারে আসার কথা থাকলেও নানাবিধ জটিলতায় সেই অ্যালবামটি আর প্রকাশ হয়নি।

নতুন এই গানের শিরোনাম ‘আকাশ আমার জোছনা আমার’। জুলফিকার রাসেলের কাব্যমালায় এতে সুরারোপ করেছেন এবং কণ্ঠ দিয়েছেন পিলু খান। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গানটি প্রকাশ করতে যাচ্ছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। ইতোমধ্যে গানটির রেকর্ডিংও সম্পন্ন করেছেন তারা।

গান প্রকাশের ক্ষেত্রে এত সময় নিলেন কেন-এমন প্রশ্নের জবাবে রেনেসাঁ ব্যান্ডের পক্ষ থেকে নকীব খান জানালেন, যেহেতু আমরা সবাই চাকরী এবং অন্য পেশায় ব্যস্ত থাকি, তাই একটু সময় নিয়ে অ্যালবামের কাজগুলো করতে হয়। একটি নতুন কাজ করতে হলে সবাইকেই সময় দিতে হয়। তা ছাড়া আমাদের ব্যান্ডের সবাই গানের মানের ব্যাপারে খুবই সচেতন।

তিনি বলেন, একটি গান আমাদের মনপুত না হলে সেই গান আমরা কখনই প্রকাশ করি না। গানের গুণগত মানের ব্যাপারে আমরা কখনোই আপস করতে রাজি নই। এ কারণে প্রায় ১৭ বছর পর আসছে আমাদের নতুন গান। আমাদের প্রতি শ্রোতাদের যে আস্থা আছে সেটা বজায় থাকবে এই গানে।

শাহরিয়ার পলক (প্রেক্ষাগৃহ) নির্মাণ করেছেন গানটির ভিডিও। ২৬ মার্চ ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গানটি। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে একাধিক অ্যাপ এ।

‘রেনেসাঁ’র জন্ম ১৯৮৫ সালে। কথা ও মেলোডিকে প্রাধান্য দিয়ে ছুটে চলা এ ব্যান্ডের বেশ কিছু গানই মন জয় করেছে শ্রোতাদের। তিন দশকেরও বেশি সময় পার করা এই ব্যান্ডটিকে নিয়ে এখনো শ্রোতাদের আগ্রহের বিন্দুমাত্র কমতি নেই। এই ব্যান্ডের সবাই ছোটবেলা থেকেই সংগীতচর্চা করছেন। ১৯৮৫ সালে নকীব খান সোলস ছেড়ে ঢাকায় আসার পর এই ব্যান্ড গঠন করেন। বর্তমানে ব্যান্ডটিতে আছেন নকীব খান, পিলু খান, রেজাউর রহমান, ইমরান রহমান, কাজী হাবলু ও কার্তিক।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যালবামগাননতুন গানব্যান্ড দলরেঁনেসালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT