সর্বোচ্চ তথ্য ধারণ সক্ষমতার হার্ডডিস্ক আনার ঘোষণা দিয়েছে সাউথ কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাং।
হার্ড ডিস্ক এর ধারণ ক্ষমতা হবে ১৬ টেরাবাইট। আর এতে তথ্য সংরক্ষণ করা যাবে ১৫ দশমিক ৩৬ গিগাবাইট।
নতুন এই ড্রাইভটির আকার হবে মাত্র ২ দশমিক ৫ ইঞ্চি।এর আগে সবচেয়ে বেশি তথ্য রাখা যেতো সিগেট ও ওয়েষ্টার্ন ডিজিটালের হার্ড ডিস্কে। ওই হার্ড ডিস্কের তথ্য সংরক্ষণ ক্ষমতা ছিল ৮ থেকে ১০ টেরাবাইট।
অর্থাৎ স্যামসাং এর ডিভাইসটি এই দুই প্রতিষ্ঠানের তুলনায় প্রায় দ্বিগুণ তথ্য সংরক্ষণ করতে পারবে। উচ্চ ক্ষমতার এ ডিভাইসটি প্রতি সেকেন্ডে ২০ লাখ ইনপুট-আউটপুট অপারেশন চালাতে সক্ষম হবে।






