চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ লাখ শ্রমিক নেয়ার চুক্তি: মালয়েশিয়ার ব্যাখ্যা

নাসিমুল শুভনাসিমুল শুভ
৪:৩৪ পূর্বাহ্ন ১৯, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

পাঁচ বছরে ১৫ লাখ বাংলাদেশী শ্রমিক নিতে বাংলাদেশ-মালয়েশিয়া সরকারের মধ্যে চুক্তি হওয়ার পরদিনই ভিন্ন কথা বলছে দেশটির সরকার। মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী বলেছেন ১৫ লাখ বাংলাদেশী শ্রমিক নেয়ার তথ্য সঠিক নয়। মন্ত্রী দাতুক সেরি রিচার্ড রিওত দাবি করেন, কেবল মালয়েশিয়াই বাংলাদেশের ১৫ লাখ শ্রমিক নেবে এটা ঠিক নয়।

তিনি আরো বলেন, বাংলাদেশ সরকার মালয়েশিয়া ছাড়াও সিংগাপুর, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের ১’শ ৩৯ টি দেশে বিপুল লোকের কর্মসংস্থানের পরিকল্পনা হাতে নিয়েছে। এজন্য বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ১৫ লাখ বাংলাদেশীকে নিবন্ধিত করেছে।

মালয়েশিয়ার মন্ত্রী আরও দাবি করেন, গতকাল (বৃহস্পতিবার) দু’দেশের সরকারের মধ্যে সম্পাদিত চুক্তিটি বিশেষ কোনো চুক্তি নয়। মালয়েশিয়া একই ধরণের চুক্তি ইতোমধ্যে ভারত,পাকিস্তান, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ডের সঙ্গেও করেছে।

‘বিপুল সংখ্যক বাংলাদেশী শ্রমিক আসছে’ সাধারণ মালয়েশীয়দের এই ভীতি দূর করতে দেশটির মানবসম্পদ মন্ত্রী বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন বলে খবর প্রকাশ করেছে মালয়েশিয় গণমাধ্যম দ্য স্টার অনলাইন। মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী নতুন করে বিদেশি শ্রমিক নেয়া বন্ধের ঘোষণা দেয়ার পর এই ব্যাখ্যা দিলেন দেশটির মানবসম্পদ মন্ত্রী।

গত ৮ ফেব্রুয়ারি বাংলাদেশের মন্ত্রিপরিষদের বৈঠকে ১৫ লাখ বাংলাদেশীর মালয়েশিয়া যাওয়ার সমঝোতার খসড়ায় অনুমোদন দেয়া হয়। গতকাল ১৮ ফেব্রুয়ারি দু’দেশের মধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারক সই হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ-মালয়েশিয়ামালয়েশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

এবারের ভোট এতটা উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মোবাইলে যেভাবে জানতে পারবেন ভোটের ফলাফল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট বর্জন করলেন হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসীম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT