চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ ফেব্রুয়ারি ‘ক্রাচের কর্নেল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A
বটতলার ‘ক্রাচের কর্নেল’ নাটকের একটি দৃশ্য

বটতলার ‘ক্রাচের কর্নেল’ নাটকের একটি দৃশ্য

স্বাধীন বাংলায় প্রথম যে মুক্তিযোদ্ধাকে ফাঁসির কাষ্ঠে দাঁড়াতে হয়েছিল তিনি হলেন কর্নেল তাহের। আর এই ঐতিহাসিক ঘটনা নিয়েই কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘ক্রাচের কর্নেল’ উপন্যাসটি। উপন্যাসটির নাট্যরূপ দিয়েছে দেশের জনপ্রিয় নাট্যদল ‘বটতলা’। আসছে ১৫ ফেব্রুয়ারি থাকছে নাটকটির ৫০তম প্রদর্শনী।

বটতলার ৯ম প্রযোজনা ‘ক্রাচের কর্নেল’-এর ৫০তম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে সন্ধ্যা ৭টায়, বেইলি রোডের মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। যেখানে এই নাটকের প্রথম প্রদর্শনীর আয়োজন করা হয়েছিলো।

অনেকের কাছে বাংলাদেশের অনেক অজানা রাজনৈতিক ইতিহাস নানা যুক্তি তর্কের মাধ্যেমে দর্শকের সামনে তুলে ধরার প্রয়াস পেয়েছে বটতলা তাদের নতুন নাটক ‘ক্রাচের কর্নেল’ এর মাধ্যমে। ইতিমধ্যে ঢাকাসহ ঢাকার বাইরে নাটকটির ৪৯টি প্রদর্শনী হয়েছে।

স্বল্প সময়ের মধ্যেই নাটকটি দর্শকের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। না জানা অনেক বিষয়ের বিশ্লেষণাত্মক উপস্থাপনা এবং ইতিহাসের অলিগলিতে বিচরণ করার মাধ্যমে বটতলা উন্মোচন করতে চেয়েছে বাংলাদেশের ইতিহাসের এক অস্থির সময়কে।

দুই ঘণ্টাব্যাপী এই নাটকে অভিনয় করছেন ইমরান খান মুন্না, কাজী রোকসানা রুমা, তৌফিক হাসান, সামিনা লুৎফা নিত্রা, ইভান রিয়াজ, ম সাইদ, এম আই রনি, পঙ্কজ মজুমদার, নাফিউল আহমেদ ও মাহবুব মাসুম। আর নির্দেশনায় আছেন মোহাম্মদ আলী হায়দার।

‘ক্রাচের কর্নেল’ নাটকে উঠে আসবে কর্নেল তাহেরের মধুময় পারিবারিক জীবন, পাকিস্তান থেকে পালিয়ে দেশে ফিরে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, যুদ্ধক্ষেত্রে পা হারানো, যুদ্ধ শেষে পিপলস আর্মি গঠনের ভাবনা। এছাড়া তাহেরের সমাজতন্ত্রের প্রতি আকৃষ্ট হওয়া, সংগ্রাম ও আন্দোলনের চিন্তা এসবও উঠে এসেছে অনিবার্যভাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কর্নেল তাহেরক্রাচের কর্নেলপাকিস্তানবাংলাদেশমুক্তিযুদ্ধলিড বিনোদনশাহাদুজ্জামান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিল্লিতে বিক্ষোভ চলাকালে আহত নারীর মৃত্যুর খবর সঠিক নয়, বলল পুলিশ

জুলাই ২৩, ২০২৬

আসামে বন্যায় আরও ১০ জনের মৃত্যু

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

এক মণ দুধে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা আরমানের

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিআইজিসহ ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT