চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৪ দিনের রিমান্ডে কাউন্সিলর রাজীব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৫ পূর্বাহ্ণ ২১, অক্টোবর ২০১৯
- সেমি লিড, অপরাধ, আদালত
A A
কাউন্সিলর রাজীব-রিমান্ডে

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে অস্ত্র ও মাদকের দুই মামলায় ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রাজধানীর ভাটারা থানায় র‌্যাবের দায়ের করা মামলায় রাতে মহানগর হাকিম ইয়াসমিন আরার আদালত এ আদেশ দেন।

রিমান্ডে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন হবে বলছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা, তবে মিথ্যা মামলার অভিযোগ রাজীবের আইনজীবীদের।

শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্লাটে আত্মগোপনে থাকা ঢাকা উত্তরের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে গ্রেপ্তার করে র‌্যাব। ওই সময় উদ্ধার করা হয় একটি পিস্তল, গুলি ও মাদক।

ওই রাতেই তার মোহাম্মদপুরের বাড়িতেও অভিযান চালানো হয়। পরে ভাটারা থানায় অস্ত্র ও মাদক রাখার দায়ে আলাদা মামলা করে র‌্যাব।

রোববার মধ্যরাতে রিমান্ড শুনানির জন্য সিএমএম আদালতে নেয়া হয় রাজীবকে। রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান জানান, দুই মামলায় তদন্তকারী কর্মকর্তা আদালতে ২০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ১৪ দিন রিমান্ড মঞ্জুর করেন।

Reneta

রিমান্ড আদেশ নিয়ে কথা বলেন কাউন্সিলর রাজীবের আইনজীবীরা। রাজীবের আইনজীবী আব্দে ওয়াহিদ অভিযোগ করেন, কাউন্সিলরের বিরুদ্ধে মামলাগুলো উদ্দেশ্যমূলক এবং সাজানো।

পরে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাসিনো বিরোধী অভিযানে আলোচনায় আসা রাজীবকে ভাটারা থানায় নিয়ে যাওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাউন্সিলর রাজীবরাজীব আটক
শেয়ারTweetPin

সর্বশেষ

স্ত্রী-দুই সন্তানকে হত্যা করে পুলিশে ফোন, অস্ট্রেলিয়ায় বাংলাদেশি গ্রেপ্তার

মে ১৯, ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে এখনো মিলছে না রুপালি ইলিশ

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি

মে ১৯, ২০২৬

প্রযুক্তি নির্ভর ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কোরবানীর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ ও বিশেষ ঋণ সুবিধা দেবে সরকার

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT