ক্রিকেট

১২ রানে দুই উইকেট হারালো ভারত

বাংলাদেশের ক্রিকেট দলের খেলোয়াড়রা ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং করছে, দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাকির হাসান ও লিটন দাসের ফিফটিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২৩১ রান তুলে অলআউট হয়েছে। প্রথম ইনিংসে ৮৭ রানের লিড পাওয়া সফরকারীদের মিরপুর টেস্ট জিততে করতে হবে ১৪৫ রান। ব্যাট করতে নেমে ১২ রানে দুই উইকেট হারিয়েছে তারা।   

শুরুতেই লোকেশ রাহুলকে (২) সাজঘরে পাঠান সাকিব আল হাসান। পরে চেতেশ্বর পূজারার (৬) উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজ। প্রথম বলেই সাফল্য পান এ অফস্পিনার।

বাংলাদেশের লিটন ৭৩ ও জাকির করেন ৫১ রান। নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ, উভয়ের ব্যাট থেকেই আসে ৩১ রান।

আক্সার প্যাটেল তিনটি, রভিচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ সিরাজ নেন দুটি করে উইকেট।

৮৭ রান পিছিয়ে থেকে কোনো উইকেট না হারিয়ে ৭ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। তৃতীয় দিনের সকালের সেশনে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।
মিডলঅর্ডার ব্যাটারদের ব্যর্থতায় বেশি দূর যেতে পারেনি বাংলাদেশ। অষ্টম উইকেট জুটিতে লিটন-তাসকিন ৬০ রান যোগ না করলে দুইশর আগেই ‍গুটিয়ে যেতো স্বাগতিকরা।

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২২৭ রানে জবাবে ভারত ৩১৪ রানে অলআউট হয়। ৯৪ রানে ভারতের ৪ উইকেট তুলে লিডের আশাও জাগিয়েছিল বাংলাদেশ। তবে একাধিক ক্যাচ মিস ও স্টাম্পিংয়ের সহজ সুযোগ হারানোয় সেটি সম্ভব হয়নি।

রিশাব পান্ত ও শ্রেয়াস আয়ারের ১৫৯ রানের পঞ্চম উইকেট জুটিতেই লিড নেয় ভারত। তারপর অবশ্য খুব বেশি দূর যেতে পারেনি সফরকারীরা। তাইজুল ও সাকিব আল হাসান চারটি করে উইকেট নিলে তিনশ পেরিয়ে থামে দলটি।

বিষয়:বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ মিরপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…