ক্রিকেট

১৩ মাস পর ম্যাচে সাকিব

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব আল হাসান ১৩ মাস পর ম্যাচে অংশগ্রহণের জন্য প্রস্তুত, তিনি ক্রিকেট ক্যাপ ও মাস্ক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। ১৩ মাসেরও বেশি সময় পর বিশ্বসেরা অলরাউন্ডার ফিরেছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। মঙ্গলবার মিরপুরে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ম্যাচ দিয়ে প্রত্যাবর্তন হল তার।

তামিম ইকবালের ফরচুন বরিশালের বিপক্ষে জেকমন খুলনার একাদশে আছেন সাকিব। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

৪০৬ দিন পর ম্যাচে ফিরলেন সাকিব। টাইগার অলরাউন্ডার সবশেষ খেলেছেন গত বছরের ১২ অক্টোবর, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে। যেটিতে শিরোপা জিতেছিল তার দল বার্বাডোজ ট্রাইডেন্টস।

দীর্ঘ সময় পর ক্রিকেটে ফেরা সাকিবের সামনে রয়েছে মাইলফলকের হাতছানি। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টুয়েন্টিতে পাঁচ হাজারি ক্লাবে প্রবেশ করতে তার দরকার মাত্র ৩০ রান। ৩০৮ ম্যাচে বাঁহাতি ব্যাটসম্যান করেছেন ৪,৯৭০ রান। গড় ২১.০৫। রয়েছে ১৯ ফিফটি। সর্বোচ্চ ইনিংস ৮৬* রানের।

সাকিব এই রান করেছেন ঘরোয়া ক্রিকেট ও বিপিএল, আইপিএল, বিগ ব্যাশ, সিপিএল, পিএসএলের মতো ফ্র্যাঞ্চাইজি আসরে খেলে। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এ ফরম্যাটে রানের দিক থেকে দ্বিতীয় অবস্থানে মুশফিকুর রহিম। ১৯৩ ম্যাচে মি. ডিপেন্ডেবলের সংগ্রহ ৪,০৪২ রান।

বিষয়:জেমকন খুলনা বিসিবি বেক্সিমকো ঢাকা মুশফিক সাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…