চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৩ বছর বয়সে পদক জিতে ভাঙলেন ৯৩ বছর পুরনো রেকর্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০২১
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

না, তিনি সোনা জিততে পারেননি। রুপাও জেতেননি। তবে স্কাই ব্রাউন যেটা করে দেখিয়েছেন, সেটি ছাড়িয়ে গেছে স্কাই-হাই, তথা আকাশ সমান উচ্চতাও। স্কেটবোর্ডিংয়ে ব্রোঞ্জ জিতে ১৩ বছর বয়সী অ্যাথলেট এখন গ্রেট ব্রিটেনের সর্বকনিষ্ঠ অলিম্পিক প্রতিযোগী ও পদকজয়ী বনে গেছেন, সঙ্গে ভেঙেছেন ৯৩ বছরের পুরনো এক রেকর্ড।

টোকিও অলিম্পিকে বুধবার মেয়েদের পার্ক স্কেটবোর্ডিংয়ের ফয়সালা হয়ে গেছে। সোনা গেছে স্বাগতিক জাপানের ঘরে। ১৯ বর্ষী শাকুরা ইয়োসোজুমি প্রথম হয়েছেন। তার পয়েন্ট ছিল ৬০.০৯ সেকেন্ড।

স্কেটবোর্ডিংয়ের এ ইভেন্টে রুপাও গেছে জাপানের ঝুলিতে। কোকোনা হিরাকি ৫৯.০৪ পয়েন্ট তুলে দ্বিতীয় হয়েছেন।

কিন্তু ইয়োসোজুমি ও হিরাকির থেকে যেন সবটুকু আলো কাড়ায় সচেষ্ট ছিলেন স্কাই ব্রাউন। জাপানি মা ও ইংলিশ বাবার কন্যা পেরেছেনও। তৃতীয় হয়েছেন, ৫৬.৪৭ পয়েন্ট জমিয়ে ব্রোঞ্জ জিতেছেন।

স্কাই ব্রাউন অলিম্পিকে নেমেছেন ১৩ বছর ২৮ দিন বয়সে। ব্রিটিশদের সবচেয়ে কম বয়সী অলিম্পিক অ্যাথলেট এখন তিনি। ভেঙেছেন ৯৩ বছরের পুরনো রেকর্ড।

মার্গ্যারি হিন্টন, গ্রেট ব্রিটেনের সবচেয়ে কম বয়সী অলিম্পিক অ্যাথলেটের মুকুট পরে ছিলেন ৯৩ বছর ধরে। তিনি ১৩ বছর ৪৪ দিন বয়সে, ১৯২৮ সালের আমস্টাডাম অলিম্পিকে সাঁতরেছেন।

Reneta

স্কাই ব্রাউন এখন অলিম্পিকে ব্রিটিশদের সবচেয়ে কম বয়সী অলিম্পিক পদকজয়ীও। সারাহ হার্ডক্যাস্টেল, গ্রীষ্মকালীন অলিম্পিকে গ্রেট ব্রিটেনের সবচেয়ে কম বয়সী পদকজয়ী অ্যাথলেট ছিলেন এতদিন। তিনি ১৯৮৪ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ১৫ বছর ১১৩ দিন বয়সে রুপা ও ব্রোঞ্জ জিতেছিলেন।

২০১৮ সালে ১০ বছর বয়সে পেশাদার স্কেটবোর্ডিংয়ে নাম লিখিয়ে স্কাই ব্রাউন হয়ে যান নাইকির সবচেয়ে কমবয়সী চুক্তিভুক্ত অ্যাথলেট। যুক্তরাষ্ট্রের সিমোন বাইলস ও সেরেনা উইলিয়ামসের সঙ্গী হিসেবে প্রতিষ্ঠানটির পণ্যদূত হন বিশ্বজুড়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলিম্পিক-২০২১গ্রেট ব্রিটেনটোকিও অলিম্পিক-২০২১যুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT