চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৩ ডিজিটের ভ্যাট নিবন্ধন ছাড়া এলসি খোলা যাবে না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

নতুন ১৩ ডিজিট সম্পন্ন নিবন্ধন সংখ্যাবিহীন কোনো আমদানিকারকের পক্ষে এলসি বা ঋণপত্র ইস্যু না করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই নির্দেশনা ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়েছ। এনবিআরের পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক।

এর আগে ২৯ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। এতে বলা হয়েছে, ১৩ ডিজিটের নিবন্ধন সংখ্যা ব্যতিত অনলাইনে রিটার্ন দাখিল করা সম্ভব নয়।

এনবিআরের ভ্যাট অনলাইনের প্রকল্প পরিচালক সৈয়দ মুশফিকুর রহমান স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়েছে, এনবিআর ১ জুলাই থেকে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ কার্যকর করেছে। এটি অনলাইন ভিত্তিক ব্যবস্থাপনা হওয়ায় এর আওতায় ভ্যাট প্রতিষ্ঠানসমূহের ড্যাটাবেজটি হালনাগাদ করা দরকার। এই জন্য করদাতাগণকে পুরাতন ১১ বা ৯ ডিজিট বিশিষ্ট মূসক নিবন্ধনের পরিবর্তে ১৩ ডিজিট সম্পন্ন মূসক নিবন্ধন ব্যবহারের নির্দেশনা দেয়া হলো। ১৩ ডিজিট সম্পন্ন মূসক নিবন্ধনের প্রথম ৯ ডিজিট ব্যবসা শনাক্তকরণ সংখ্যা। এরপর একটি হাইফেন দিয়ে পরের ৪ ডিজিট অধিক্ষেত্র সনাক্তকরণ সংখ্যা যা ব্যবসার স্থানের পরিবর্তনের সাথে পরিবর্তনশীল।

নতুন নিবন্ধন সংখ্যা গ্রহণের শেষ তারিখ ১৪ আগস্ট হলেও তা বাড়িয়ে ৩১ অক্টোবর করা হয়েছে। এরপর ১৩ ডিজিটের নিবন্ধন সংখ্যা ব্যতিত কোনো এলসি না খুলতে নির্দেশনা দেওয়া হলো। এই আইন ১ নভেসম্বর থেকে কার্যকর হবে।

ট্যাগ: এলসি বা ঋণপত্রভ্যাট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুলিশ ও র‌্যাব দিয়েও ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না: ছাত্রদল

পরবর্তী

রেমিট্যান্স ২০ বিলিয়ন ডলারে উন্নীত হওয়ার আশা অর্থমন্ত্রীর

পরবর্তী

রেমিট্যান্স ২০ বিলিয়ন ডলারে উন্নীত হওয়ার আশা অর্থমন্ত্রীর

বার্সেলোনা থেকে বরখাস্ত ভিক্টর ভালদেস

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT