বলিউডে অভিষেকের অল্পদিনের মধ্যেই পেয়েছেন ‘প্লে-বয়’র খেতাব। সাবলিল অভিনয় এবং ঠোঁট কাটা কথাবার্তার জন্য সুপরিচিত হলেও এবারের প্রশ্নে উত্তরটা একটু ভেবেই দিতে হয়েছে পেশয়ারের বাজিরাও কে।
তবে ভাবনাটা যতোই গভীর হোক না কেনো উত্তরটা কিন্তু সহজাতই দিয়েছেন এ টম বয়। কত বছর বয়সে ভার্জিনিটি হারিয়েছেন? এমন প্রশ্নে হয়তো জুনিয়র রণবীর সিং দমানো যাবে, কিন্তু প্রশ্ন কর্তাকে অবাক করে রণবীরের উত্তর ১২! হ্যাঁ, ১২ বছর বয়সেই ভার্জিনিটি খুঁইয়েছেন বলে সম্প্রতি জানিয়েছেন তা বলিউড সুপারস্টার।
তবে সেটা অনেকটা কৌতুহল বশত ছিলো বলে মন্তব্য করেছেন তিনি। ছেলেটা যখন রণবীর মেয়েটা কে এমন প্রশ্ন আসতেই পারে। তবে নাম প্রকাশ না করলেও মেয়েটি যে তার চেয়ে বয়সে বড় ছিলো, এটা নিশ্চিত করেছেন রণবীর।
এখানেই থামেননি তিনি! রণবীরের সহজাত উত্তর: এরপরই আমি বন্ধুদের মধ্যে পপুলার হয়ে উঠি। সকলের এক রকম টিচার হয়ে গেছিলাম আমি। তবে ছেলেদের গার্ডিয়ানরা আমাকে দু’চোখে দেখতে পারতো না। তারা আমাকে ‘পঁচা আপেল’ বলতো। আমি নাকি তাদের ছেলেদের নষ্ট করে দিচ্ছি।






