ক্রিকেট

সেঞ্চুরির পথে মুমিনুল

বাংলাদেশি ক্রিকেটার মুমিনুল হক ব্যাটিং করছেন, সেঞ্চুরির পথে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুমিনুল হক ব্যাটিং করছেন, বাংলাদেশ ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম টেস্টে একাদশের বাইরে থাকা মুমিনুল হক মিরপুরে ফিরেই পেলেন ফিফটি। তার ব্যাটে প্রথম ইনিংসে দুইশ পেরিয়েছে বাংলাদেশ। অপরাজিত আছেন ৮৪ রানে। ১২তম টেস্ট সেঞ্চুরির খুব কাছে রয়েছেন এ বাঁহাতি ব্যাটার। মিরপুরে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৮ উইকেটে ২২৭ রান।

মেহেদী হাসান মিরাজরে (১৫) পর দ্রুতই সাজঘরে ফিরেছেন নুরুল হাসান সোহান (৬) ও তাসকিন আহমেদ (১)।

২৬ রানে করে অশ্বিনের বলে আউট হন লিটন দাস। ১২ ইনিংস পর পঞ্চাশের দেখা পেলেন মুমিনুল। ৭৮ বলে ৯ চারে অর্ধশতক পূর্ণ করেন। সবশেষ জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে মাউন্ট মঙ্গানুই টেস্টে ৮৮ রানের ইনিংস খেলেছিলেন।

লাঞ্চ বিরতির পর চড়াও হতে গিয়ে সাকিব আল হাসান বিলিয়ে আসেন নিজের উইকেট। করেন ১৬ রান। মুশফিকুর রহিম দারুণ ব্যাট করছিলেন। ২৬ রান করে উনাদকাটের বলে ক্যাচ দেন উইকেটের পেছেনে। ভাঙে ৪৮ রানের চতুর্থ উইকেট জুটি।

তার আগে বাংলাদেশ তৃতীয় উইকেট হারায় ৮২ রানে। ৩৯ বলে একটি করে চার-ছয়ে ১৬ রান করে সাজঘরে ফেরেন সাকিব। ৪৩ রানে ভাঙে ‍তৃতীয় উইকেট জুটি। ‍উইকেটটি নেন উমেশ যাদব।

মিরপুর টেস্টের প্রথম ঘণ্টা নিরাপদেই পার করেছিলেন নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। বিরতির পর ৪ বলের ব্যবধানে সাজঘরে ফিরে যান দুজনই।

১৫ রান করা জাকির উনাদকাটের হঠাৎ লাফিয়ে ওঠা বলে ক্যাচ দেন রাহুলের হাতে। ২৪ রান করে নাজমুল বিতর্কিত সিদ্ধান্তে হন এলবিডব্লিউ।

অশ্বিনের অফস্টাম্পের বাইরে পিচ করা বল বেরিয়ে যাচ্ছিল। তাতে প্যাডআপ করেন এ বাঁহাতি ওপেনার। আম্পায়ার তুলে দেন আঙুল।

রিভিউ নিলে দেখা অফস্টাম্পে একটু ছোঁয়া লাগত। আম্পায়ার্স কলের কারণে ফিরতে হয় সাজঘরে।

বিষয়:ফিফটি বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ মুমিনুল হক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…