চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরির পথে মুমিনুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ন ২২, ডিসেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম টেস্টে একাদশের বাইরে থাকা মুমিনুল হক মিরপুরে ফিরেই পেলেন ফিফটি। তার ব্যাটে প্রথম ইনিংসে দুইশ পেরিয়েছে বাংলাদেশ। অপরাজিত আছেন ৮৪ রানে। ১২তম টেস্ট সেঞ্চুরির খুব কাছে রয়েছেন এ বাঁহাতি ব্যাটার। মিরপুরে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৮ উইকেটে ২২৭ রান।

মেহেদী হাসান মিরাজরে (১৫) পর দ্রুতই সাজঘরে ফিরেছেন নুরুল হাসান সোহান (৬) ও তাসকিন আহমেদ (১)।

২৬ রানে করে অশ্বিনের বলে আউট হন লিটন দাস। ১২ ইনিংস পর পঞ্চাশের দেখা পেলেন মুমিনুল। ৭৮ বলে ৯ চারে অর্ধশতক পূর্ণ করেন। সবশেষ জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে মাউন্ট মঙ্গানুই টেস্টে ৮৮ রানের ইনিংস খেলেছিলেন।

লাঞ্চ বিরতির পর চড়াও হতে গিয়ে সাকিব আল হাসান বিলিয়ে আসেন নিজের উইকেট। করেন ১৬ রান। মুশফিকুর রহিম দারুণ ব্যাট করছিলেন। ২৬ রান করে উনাদকাটের বলে ক্যাচ দেন উইকেটের পেছেনে। ভাঙে ৪৮ রানের চতুর্থ উইকেট জুটি।

তার আগে বাংলাদেশ তৃতীয় উইকেট হারায় ৮২ রানে। ৩৯ বলে একটি করে চার-ছয়ে ১৬ রান করে সাজঘরে ফেরেন সাকিব। ৪৩ রানে ভাঙে ‍তৃতীয় উইকেট জুটি। ‍উইকেটটি নেন উমেশ যাদব।

মিরপুর টেস্টের প্রথম ঘণ্টা নিরাপদেই পার করেছিলেন নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। বিরতির পর ৪ বলের ব্যবধানে সাজঘরে ফিরে যান দুজনই।

Reneta

১৫ রান করা জাকির উনাদকাটের হঠাৎ লাফিয়ে ওঠা বলে ক্যাচ দেন রাহুলের হাতে। ২৪ রান করে নাজমুল বিতর্কিত সিদ্ধান্তে হন এলবিডব্লিউ।

অশ্বিনের অফস্টাম্পের বাইরে পিচ করা বল বেরিয়ে যাচ্ছিল। তাতে প্যাডআপ করেন এ বাঁহাতি ওপেনার। আম্পায়ার তুলে দেন আঙুল।

রিভিউ নিলে দেখা অফস্টাম্পে একটু ছোঁয়া লাগত। আম্পায়ার্স কলের কারণে ফিরতে হয় সাজঘরে।

Jui  Banner Campaign
ট্যাগ: ফিফটিবাংলাদেশ-ভারত টেস্ট সিরিজমুমিনুল হকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT