চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১২৬ রান করলেই ফাইনালে কুমিল্লা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৫ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১২৬ রানের লক্ষ্য দিয়েছে সিলেট স্ট্রাইকার্স। মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে মাশরাফী বিন মোর্ত্তজার দল থেমে যায় একশ পেরিয়ে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লার সামনে সহজ লক্ষ্য।

ব্যর্থ হয়েছেন জাকির হাসান (২), দুর্ভাগ্যজনকভাবে রান আউটের শিকার হন তৌহিদ হৃদয় (০)। ১৬ রানে তিন উইকেট হারানো দলকে মাঝারি মাঝারি সংগ্রহের পথ তৈরি করে দেন নাজমুল হোসেন শান্ত (২৮), মুশফিকুর রহিম (২৯) ও অধিনায়ক মাশরাফী (২৬) মিলে।

কিন্তু তারা সাজঘরে ফেরার পর দ্রুত উইকেট হারিয়ে ১৭.১ ওভারে ১২৫ রানে ‍গুটিয়ে যায় সিলেট। কুমিল্লার তানভির ইসলাম,মোস্তাফিজুর রহমান ও আন্দ্রে রাসেল দুটি করে উইকেট নেন।

এই ম্যাচের জয়ী দল উঠে যাবে বিপিএলের নবম আসরের ফাইনালে। হেরে যাওয়া দল পাবেন আরেকটি সুযোগ। মঙ্গলবার দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের প্রতিপক্ষ হবে রংপুর রাইডার্স।

দুপুরে এলিমিনেটর ফরচুন বরিশালকে হারিয়ে ফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে নুরুল হাসান সোহানের রংপুর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোয়ালিফায়ারবিপিএল-২০২৩লিড স্পোর্টসসিলেট-কুমিল্লা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

জুলাই ৩০, ২০২৬

প্রথম সিদ্ধান্তে এশিয়ান গেমসের ক্যাম্পে ডাকলেন অভিজ্ঞ ৬ খেলোয়াড়কে

জুলাই ৩০, ২০২৬

মারা গেছেন ‘গেম অব থ্রোনস’ খ্যাত অভিনেতা

জুলাই ৩০, ২০২৬

গ্র্যামিকে বয়কট করলো বিটিএস

জুলাই ৩০, ২০২৬

বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের সনদ বিতরণ

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT