চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১২২ বছরের ইতিহাসে ভারতে সর্বোচ্চ তাপদাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৫ অপরাহ্ণ ০১, মে ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের ১২২ বছরের ইতিহাসে গতকাল সর্বোচ্চ তাপদাহের কারণে একে উষ্ণতম এপ্রিল বলে বিবেচনা করেছে সেদেশের আবহাওয়া বিভাগ। যেখানে গড় সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ৩৫.৯ এবং ৩৭.৭৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) এর তথ্য অনুসারে, আজ রোববার রাজধানী দিল্লিতে তীব্র তাপপ্রদাহ বিদ্যমান থাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে। এ কারণে খুব শীঘ্রই এই অঞ্চলগুলোতে গুরুতর তাপপ্রবাহ সৃষ্টি হতে পারে বলে। খবর দ্য হিন্দুস্তান টাইমসের।

এরইমধ্যে উত্তর ভারত ছয়টি পশ্চিমা বিপর্যয়ের সম্মুখীন হয়েছে, যার বেশিরভাগই ছিল দুর্বল। তবে শেষ তিনটি বিপর্যয়ের কারণে দিল্লির কিছু অংশে প্রবল বাতাস এবং এপ্রিল মাসে রাজস্থানে ধুলোঝড় হয়।

ভারতের বিশেষ করে উত্তর-পশ্চিম এবং পশ্চিমাঞ্চল, গত কয়েক সপ্তাহ ধরে তীব্র তাপপ্রবাহের মধ্যে রয়েছে।

সর্বাধিক তাপমাত্রা যখন ৪০ডিগ্রি সেলসিয়াসের বেশি এবং স্বাভাবিকের থেকে কমপক্ষে ৪.৫ ডিগ্রি বেশি হয় তখন এই পরিস্থিতিতে তাপপ্রবাহ ঘোষণা করা হয়।

আইএমডি তথ্য মতে, স্বাভাবিক তাপমাত্রা থেকে ৬.৪ ডিগ্রি বেশি হলে একে গুরুতর তাপপ্রবাহ ঘোষণা করা হয়।

Reneta

তাপমাত্রা অনুযায়ী আইএমডি দিল্লিতে কয়েকটি জায়গায় বজ্রপাত এবং তাপপ্রবাহের সম্ভাবনাসহ আংশিক মেঘলা আকাশের পূর্বাভাস দিয়েছে। দিল্লি ৭২ বছরের মধ্যে এবছর দ্বিতীয় উষ্ণতম এপ্রিল রেকর্ড করেছে যার মাসিক গড় সর্বোচ্চ তাপমাত্রা ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। এপ্রিল মাসে শহরের স্বাভাবিক মাসিক গড় তাপমাত্রা ৩৬.৩০ ডিগ্রি সেলসিয়াস।

ভারতের অন্য রাজ্য রাজস্থানে আগামী দুই-তিন দিন তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএমডি। পশ্চিমা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে উত্তর ও পশ্চিম রাজস্থানের কিছু এলাকায় ২-৩মে হালকা বৃষ্টি হতে পারে। রাজস্থান শনিবার গুরুতর তাপপ্রবাহ ছিল, এসময় ধোলপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৬.৩ডিগ্রি সেলসিয়াস, যা রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা।

আবহাওয়া বিভাগ উত্তরপ্রদেশ জুড়ে বিভিন্ন জায়গায় তাপপ্রবাহের জন্য সতর্কতা জারি করেছে। তাতে বলা হয় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

আইএমডি হায়দ্রাবাদের বিজ্ঞানী সি ইনচার্জ এ শ্রাবণী বলেন, ‘আগামী পাঁচ দিনের জন্য তেলেঙ্গানার উত্তরাঞ্চলে তাপপ্রবাহের পরিস্থিতি বিরাজ করতে পারে এবং দক্ষিণ তেলেঙ্গানার কয়েকটি অংশে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আগামী দিনে বৃষ্টিপাত হবে।”

এছাড়া তেলেঙ্গানার দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে হায়দ্রাবাদ এবং এর আশেপাশের অঞ্চলগুলোতে ২ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তেলেঙ্গানাদিল্লি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT