চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘১২টার মধ্যে টাকা বিকাশ কর, নইলে ছেলের লাশ নিয়ে যা’

আরেফিন তানজীবআরেফিন তানজীব
১১:০৪ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

কাছাকাছি বয়সের ইমরান হোসেন ও শাকিল মিয়া দুজনই ছিলো ধামরাইয়ের ব্র্যাক স্কুলের ছাত্র। নিখোঁজ হওয়ার পরদিন বৃহস্পতিবার বিকালে মোবাইল ফোনে অপহরণকারী পরিচয়ে শিশু দুটির পরিবারের সদস্যেদের কাছে এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়।

ইমরানের চাচাতো ভাই কবীর চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘মির্জাপুরে আত্মীয় বাড়ি বেড়াতে এসে স্থানীয় হাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে নিখোঁজ হয়। আমরা প্রথম দিকে মনে করেছি আমাদের আশে পাশের আত্মীয় বাড়িতে হয়তো গেছে।’

‘কিন্তু আমারা অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাইনি। বৃহস্পতিবার সকালে আমরা মাইকিং করি, স্থানীয় ক্যাবল লাইনেও নিখোঁজ হওয়ার বিজ্ঞাপন দেই।’

কবীর আরো বলেন, ‘বৃহস্পতিবার বিকালে মুঠোফোনে একটি বাংলালিংক নাম্বার ‘০১৯৬৬৮২০১৮৬’ থেকে ফোন করে রাত ১২টার মধ্যে এক লাখ টাকা বিকাশ বলা হয়। ওই সময় অপহরণকারীরা বলে, রাত ১২টার মধ্যে টাকা বিকাশ না করলে শিশুর লাশ কাঁধে করে নিয়ে যেতে হবে।’

তিনি বলেন, ‘আমরা টাকা নিয়ে প্রস্তুতও হয়েছিলাম কিন্তু নাম্বার বন্ধ থাকায় আমরা আর যোগাযোগ করতে পারি নাই।’

জানা গেছে, নিহত দুই শিশুর বাবা আবু বক্কর ও দেলোয়ার হোসেন দুই বছরের বেশি সময় ধরে ইরাকে কর্মরত।

Reneta

পরিবার দুটির দাবি, মুক্তিপণের টাকা সঠিক সময়ে না পাওয়ার কারণেই নির্মমভাবে তাদের গলা কেটে হত্যা করা হয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মাইনউদ্দিন চ্যানেল আই অনলাইনকে বলেন, আমাদের এলাকা শেষ হওয়ার এক’শ গজের ভিতরে লাশ দু’টি উদ্ধার করা হয়। শিশু দু’টির পরিবার এখনো থানায় কোনো যোগাযোগ করেনি। থানা থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

তিনি আরো বলেন, ‘শিশুদের পরিবার থেকে যদি মির্জাপুর থানায় মামলা করতে চায়,তারা করতে পারবে।’

অপহরণকারীদের কোনো খোঁজ মিলেছে কিনা জানতে চাইলে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রেজাউল হক চ্যানেল আই অনলাইনকে বলেন, তারা অপহরণকারীদের ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে, শিশুরা অপহরণকারীদের চিনে ফেলায় হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

খুব দ্রুতই অপহরণকারীদের আটক করা হবে জানান এ কর্মকর্তা।

রেজাউল হক জানান, অপহরণের পর শিশুদের পরিবার থেকে থানায় কোনো জিডি করা হয়নি। শুক্রবার থানায় জিডি করতে আসার পরপরই তার খবর পায় শিশুদের লাশ উদ্ধারের।

গত বুধবার অপহৃত হওয়া এ দুই শিশুর মরদেহ শুক্রবার রাত ৮টার দিকে মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া ময়ুরভাঙ্গা এলাকার লেবু বাগান থেকে উদ্ধার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিশু অপহরণশিশুর মৃতদেহ
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT