চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১১ দিনে ১ লাখ ২৫ হাজার রোহিঙ্গার বাংলাদেশে প্রবেশ: জাতিসংঘ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৯ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নির্যাতনের শিকার হয়ে দলে দলে বাংলাদেশে অনুপ্রবেশ করতে শুরু করছে রোহিঙ্গা। আগস্টের ২৫ তারিখ থেকে মিয়ানমারের মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যে চলমান সহিংসতায় বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গার সংখ্যা ১ লাখ ২৫ হাজার কাছাকাছি  বলে জানিয়েছে জাতিসংঘ।

মঙ্গলবার জাতিসংঘের এক বিবৃতিতে একথা জানিয়েছে। বিবৃতিতে রোহিঙ্গা শরনার্থী শিবিরে মানবিক সংকটের আশঙ্খার কথা জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের তথ্যমতে গত ১১ দিনে ১ লাখ ২৩ হাজার ৬শ’ রোহিঙ্গা শরনার্থী বাংলাদেশে প্রবেশ করেছে। নতুন করে বানের মত আসা রোহিঙ্গাদের ঠাঁই দেয়ার মত জায়গা নেই শরনার্থী শিবির গুলোতে। অধিক জনসংখ্যার ফলে দেখা দিয়েছে মানবিক সংকট। সাম্প্রতিক এই রোহিঙ্গা সংকটের আগেই বাংলাদেশে রোহিঙ্গা শরনার্থীর বসবাস করে আসছিলো প্রায় ৪ লাখ রোহিঙ্গা।

জাতিসংঘের বাংলাদেশের সমন্বয়ক এক রিপোর্টে জানিয়েছেন, রোহিঙ্গারা নিরাপত্তার জন্য হেঁটে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসছে।এখন তারা খাদ্য, পানি এবং বাসস্থানের অভাবে দিন কাটাচ্ছে। রোহিঙ্গারা শরনার্থী শিবির, রাস্তা, স্কুল এবং খোলা আকাশের নিচে অবস্থান করছে। তারা বন, পাহাড় উজার করে নতুন বসতি স্থাপন করছে।

বাংলাদেশ সীমান্ত বাহিনী বর্ডার গার্ড এর কমান্ডার মুনজুরুল হাসান খান জানিয়েছেন, রোহিঙ্গারা  পালিয়ে আসার সময় বর্ডার এলাকায় মিয়ানমার সরকারি বাহিনী কর্তৃক পুতে রাখা ল্যান্ডমাইনের শিকার হচ্ছেন। মঙ্গলবার দুই শিশু মিয়ানমার থেকে পালিয়ে আসার সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে হয়ে আহত হয়েছে। একজন এই ঘটনায় পা হারিয়েছেন। এর আগে একই এলাকায়  সোমবার একজন মহিলা তার পা হারান।

আহতদের কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে।অনেক রোহিঙ্গা গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে প্রবেশ করছে।ধারনা করা হচ্ছে তারা রাখাইন রাজ্য চালানো সংহিসতার শিকার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘমিয়ানমাররাখাইন রাজ্যেরোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিবিসি ভেঙে ‘সিআইএ’ চান রোনালদো

পরবর্তী

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার হয়ে ঢাকায়

পরবর্তী
বাংলাদেশের একজন নারী রাজনীতিবিদ বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার হয়ে ঢাকায়

নাসির সংবাদ সম্মেলনে কথা বলছেন, পেছনে চ্যানেল আই অনলাইন লোগো।. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচটা পাঁচদিনে যাবে: নাসির

সর্বশেষ

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: মির্জা ফখরুল

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

উগ্রবাদ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন: হেযবুত তওহীদ

জুলাই ১৮, ২০২৬

সহজ প্রতিপক্ষ? আমরা তো বেছে নেইনি: মার্টিনেজ

জুলাই ১৮, ২০২৬

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT